কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে ছেলেকে বাঁচাতে গিয়ে মমতাজ বেগম নামের (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমান (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।সোমবার (১২ মে) বিকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মমতাজ বেগম উপজেলার গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মতিউর রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবরিয়া এলাকার নজের বাড়ির বংশের কাল্লু মিয়ার সাথে তাদের চাচাতো ভাই আঙুর মিয়া ও জয়নাল মিয়াদের দীর্ঘদিনের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। জমিতে ছিল একটি আম গাছ। দুই পরিবারই আম গাছটি নিজেদের দাবি করে। আজ সোমবার বিকালে কাল্লু মিয়ার পরিবার গাছ থেকে আম পাড়তে গেলে আঙুর মিয়াদের পরিবারের পক্ষ থেকে বাধা দেয়া হয়। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি শুরু হয়। মারামারি কথা শুনতে পেয়ে আঙুর মিয়াদের পক্ষ নিয়ে দৌড়ে মারামারিতে জড়িয়ে পড়ে তাদের আরেক চাচাতো ভাই জিল্লুর রহমান। ছেলেকে ফিরিয়ে আনতে ঘটনাস্থলে যায় জিল্লুর রহমানের মা মমতাজ বেগম। এসময় প্রতিপক্ষের ইট ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হোন জিল্লুর রহমান ও তার মা মমতাজ বেগম। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা-ছেলে দুইজনকেই উদ্ধার করে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিল্লুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ বিষয়ে নিহতের ভাইপো মোবারক মিয়া বলেন, একই বংশের চাচাদের মারামারি ঠেকাতে গিয়েছিল জিল্লুর রহমান। ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে মা ও ছেলে দুইজনই প্রতিপক্ষের হামলায় আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে আমার ফুফুকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। সামান্য আম পাড়াকে কেন্দ্র করে আমার ফুফুকে তারা মেরে ফেলেছে। এঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছি। এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ বাজিতপুর মেডিকেলে কলেজ মর্গে রয়েছে। সেখান থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপরতা চালিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স
ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স

প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। ফলে এখন থেকে Read more

সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু
সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু

জর্ডান, মিশর, সিরিয়া ও লেবাননের বিশাল অংশের সঙ্গে পুরো ফিলিস্তিন এক করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা করতে চেয়েছেন দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন Read more

বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা

পানির বোতল ছুঁড়ে মারা শিক্ষার্থীকে বাসায় আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার বিকেলে বোতল নিক্ষেপের Read more

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল Read more

পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু
পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চরম গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন মিয়া (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ Read more

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন