টিকাদান কর্মসূচী চলবে এবং এতে কোনো ঘাটতি রাখা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, দেশের সব শিশুকে টিকার আওতায় আনতে পারলে আমরা নিরাপদ থাকব। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে। আজ রবিবার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আজ থেকে শুরু করে ২ মে পর্যন্ত গাজীপুর জেলায় ২৮ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।তিনি বলেন, ‘আমাদের সরকার অত্যন্ত দ্রুতগতিতে পদক্ষেপ নিয়েছে। যে জায়গাগুলোতে ঘাটতি আছে, আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি। ঘাটতিগুলো পূরণ করছি, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে। কোনো রকম ঘাটতি আমরা রাখবো না৷ আপনারা আমাদের সহযোগিতা করুন, সচেতন করুন যেন সবাই টিকা নেয়। যত বেশি শিশু এই টিকার আওতায় আসবে আমরা তত বেশি নিরাপদ থাকবো।’ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরাই ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু করেছি৷ আমাদের সরকার একটি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। টিকা দান বিষয়ক একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি রয়েছে। আমরা প্রতিদিন সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্যের ভিত্তিতে কোন কোন উপজেলা বেশি আক্রান্ত সেগুলো শনাক্ত করছি। বিশেষজ্ঞ কমিটি আমাদেরকে পরামর্শ দিচ্ছে। আমাদেরকে সহযোগিতা করছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো। আমরা তথ্য ও বিজ্ঞানের ভিত্তিতে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছি।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকার ও স্থানীয় প্রতিনিধিরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই আমাদের সরকার এই শিশুদের টিকা দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ও দিবে৷ একটি শিশুও টিকার বাইরে থাকবে না। আমরা কর্মসূচি শুরু করেছি ইনশাআল্লাহ ভয়ের কোন কারণ নেই। যারা টিকা আজকে দিচ্ছেন তারা বাড়ি গিয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের শিশুদেরকে পাঠিয়ে দিবেন টিকা নেয়ার জন্য।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দীন, জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধিসহ বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুর পৌর শহরে মিনি ট্রাকে সংঘবদ্ধ চোরচক্রের তাণ্ডব
মাদারীপুর পৌর শহরে মিনি ট্রাকে সংঘবদ্ধ চোরচক্রের তাণ্ডব

মাদারীপুর পৌর শহরে সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। একটি মিনি ট্রাক ব্যবহার করে শহরের বিভিন্ন এলাকায় অন্তত তিনটি দোকানসহ Read more

স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাসের ব্যাপারে চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাসের ব্যাপারে চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা Read more

ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিদ্যুৎ বিভ্রাট
ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিদ্যুৎ বিভ্রাট

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।গভর্নর টেলিগ্রামে এক বার্তায় জানান, রোববার Read more

পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত
পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত

সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে তাদের দেশে ক্রিকেট ভেন্যু ব্যবহারের অনুমতি দিলেও ভারতের ক্ষেত্রে জানিয়েছে ‘না’। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের Read more

দুই উপদেষ্টার এপিএস ও পিও’র বিষয়ে অনুসন্ধানে নামছে দুদক
দুই উপদেষ্টার এপিএস ও পিও’র বিষয়ে অনুসন্ধানে নামছে দুদক

দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের Read more

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন