সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে তাদের দেশে ক্রিকেট ভেন্যু ব্যবহারের অনুমতি দিলেও ভারতের ক্ষেত্রে জানিয়েছে ‘না’। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের যে বিকল্প পরিকল্পনা ছিল, তা আপাতত বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে আমিরাতের পূর্ববর্তী চুক্তির কারণেই ভারতকে খালি হাতে ফিরতে হয়েছে বলে জানা গেছে।জিও সুপারের এক প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শুরুতে করাচিতে টুর্নামেন্ট শেষ করতে চাইলেও বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার আপত্তিতে দ্রুত এটি আমিরাতে স্থানান্তর করা হয় এবং সেখানকার মাঠগুলো পিএসএলের জন্য বরাদ্দ করা হয়।অন্যদিকে, ভারতেও পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের একটি ম্যাচ ধর্মশালায় নিরাপত্তা হুমকির কারণে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল। এই পরিস্থিতিতে বিসিসিআই আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে আগ্রহী হয় এবং আনুষ্ঠানিক প্রস্তাবও দেয়। কিন্তু এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তানের সঙ্গে পূর্বের চুক্তি দেখিয়ে ভারতকে জানিয়ে দেয় যে, তারা আর আইপিএল আয়োজন করতে পারবে না। এই কারণেই আরব আমিরাতে মাঠ না পাওয়ায় বিসিসিআই বাধ্য হয়ে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে।বিসিসিআই এখন সেপ্টেম্বরের একটি ফাঁকা সময়ে আইপিএল আয়োজনের কথা ভাবছে, তবে সেই সময়ে এশিয়া কাপ থাকায় এটিও অনিশ্চিত। বিকল্প ভেন্যু হিসেবে ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে সেখানেই হয়তো আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হতে পারে। আমিরাতের এই সিদ্ধান্তে আইপিএল আয়োজনে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত ব্যাগে মিলল পাইপগান ও কার্তুজ
মুন্সীগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত ব্যাগে মিলল পাইপগান ও কার্তুজ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে অভিযান চালিয়ে রান্নাঘরের আঁড়ায় ঝুলন্ত ব্যাগ থেকে দেশীয় তৈরী পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ Read more

ডাকসু নির্বাচন স্থগিত
ডাকসু নির্বাচন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত Read more

জিআই পণ্যের মর্যাদা পেল বরিশালের আমড়া
জিআই পণ্যের মর্যাদা পেল বরিশালের আমড়া

বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক Read more

মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন
মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালামকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তার নিজ জন্মভূমি শরীয়তপুরের নড়িয়ায়। সোমবার (২৭ Read more

মাদক আর অস্ত্রের অভয়ারণ্য নোয়াখালীর আন্ডারচর
মাদক আর অস্ত্রের অভয়ারণ্য নোয়াখালীর আন্ডারচর

নোয়াখালী সদরের দুর্গম জনপদ আন্ডারচর ইউনিয়ন এখন সন্ত্রাসীদের আস্তানা, মাদক সেবী ও মাদক কারবারিদের রমরমা ব্যবসায়ের অভয়ারণ্য। ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক Read more

নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প
নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

শুল্কসহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নিজের বিশ্বস্ত সার্জিও গোরকে দেশটির রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন