ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। তাদের সাঁজোয়া যানের সাথে বোমা লাগানো ছিল বলে জানা গেছে। আজ বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।আইডিএফ-এর বক্তব্য অনুযায়ী, গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের কাছে সৈন্যরা অবস্থান করছিল, তখনই তাদের সাঁজোয়া যান বিস্ফোরণের শিকার হয় এবং আগুন ধরে যায়।এখন পর্যন্ত ছয় সৈন্যের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। সপ্তম সৈন্যের নাম এখনও প্রকাশ করা হয়নি। নিহত ৬ সেনাদের মধ্যে রয়েছেন;১. লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি (২১), কফার ইয়োনা।২. স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে (২০), রেহোভট।৩. স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া (২০), এলিয়াখিন।৪. সার্জেন্ট রোনেন শাপিরো (১৯), মাজকেরেত বাতিয়া।৫. সার্জেন্ট শাহার মানোয়াভ (২১), অশ্কেলন।৬. সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টাইন (২০), এশহার।নিহত আইডিএফ সেনারা সবাই ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, খান ইউনিসে চলাচলের সময় সৈন্যরা যে পুমা সাঁজোয়া ইঞ্জিনিয়ারিং যানে ছিলেন, সেখানে একজন ফিলিস্তিনি সন্ত্রাসী বোমা লাগিয়েছিল। বিস্ফোরণে যানটি আগুনে ধরে যায় এবং তা নেভানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়। আগুনের মধ্যে থাকা সব সৈন্য নিহত হন। পরে পুড়ে যাওয়া যানটিকে গাজা থেকে টেনে বের করে আনা হয়।এদিন, আরেকটি ঘটনায় রকেট-প্রোপেল্ড গ্রেনেড হামলার শিকার হয় ইসরায়েলি সেনারা। এতে দুই সৈন্য আহত হলেও প্রাণহানির খবর নেই বলে আইডিএফ নিশ্চিত করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল
ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল

ইরানের সঙ্গে সংঘাতরে মধ্যে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে ইসরায়েল। এবার সরাসরি ইরানের সরকারি স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল Read more

ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক
ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক

বর্তমানে হার্ট অ্যাটাকের ঘটনা বিশ্বব্যাপী বাড়ছে। প্রতিদিনই কেউ না কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। অনেক সময় হৃদরোগ থাকা সত্ত্বেও কিংবা Read more

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আগামীকাল কক্সবাজারের চকরিয়ায় আসছেন।শনিবার (১৯ জুলাই) Read more

ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: রাশিয়া
ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: রাশিয়া

ইসরায়েল ইরানে হামলার মাধ্যমে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে। পাশাপাশি বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকেও ঠেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই Read more

দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিকেল ৪টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন