সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। ওই সময় শাকিব খানের হাত জ্যোতির্ময়ীর কোমরে থাকা নিয়ে ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগ ওঠে।এবার বিষয়টি নিয়ে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেছেন সেই কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এসব অভিযোগকে সরাসরি নাকচ করেছেন তিনি। অভিনেত্রী বললেন, ‘এই বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকে বলা হয়, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।’তিনি আরও বলেন, ‘ঘটনাটিকে যেভাবে ছড়ানো হচ্ছে, তা খুবই হতাশাজনক। কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করলে এত ক্যামেরার সামনে করত না।’নায়কের আচরণে অস্বস্তি বোধ করেছিলেন কি না এ প্রশ্নে জ্যোতির্ময়ী স্পষ্টভাবে বলেন, “অস্বস্তির কোনো প্রশ্নই আসে না। কো-আর্টিস্ট হিসেবে এমন পরিস্থিতিতে একে অপরকে সাপোর্ট করাই স্বাভাবিক।”‘ব্যাড টাচ’ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কি বাচ্চা? যদি আমাকে ব্যাড টাচ করা হতো, আমি কি প্রতিবাদ করতাম না?’ এই ঘটনায় সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্ককে ‘অতিরঞ্জিত’ আখ্যা দিয়ে বিষয়টি আর না বাড়ানোর আহ্বান জানান জ্যোতির্ময়ী কুণ্ডু।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
