মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামে এক আবাসিক ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে  ৮ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।​নিহত মারুফ হাসান উপজেলার মধ্য ইছাপুরা গ্রামের মিনার হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।​পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৩-৪ দিন আগে মারুফকে মোস্তফাগঞ্জ মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করানো হয়েছিল।  শনিবার দুপুর ২টার দিকে বাবা মিনার হোসেন ছেলেকে খাবার খাওয়াতে মাদ্রাসায় গিয়ে তাকে খুঁজে পাচ্ছিলেন না। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। দীর্ঘ ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসার পুকুরপাড়ের নতুন ঘাটলার নিচে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, পানিতে ডুবে এক শিশু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তবে এ বিষয়ে পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি বা কোনো অভিযোগ করা হয়নি। এমনকি তারা কোনো ময়নাতদন্তের (পোস্টমর্টেম) আবেদনও করেননি।​তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি অসাবধানতাবশত পানিতে ডুবেই এই দুর্ঘটনা ঘটতে পারে।​শনিবার রাত ১১টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো অপমৃত্যু মামলা বা আইনি পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ Read more

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ রবিবার (১২ Read more

বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা
বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা

ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করে ফ্রিজ জিতলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দেলবার মোল্লা। সোনালী ব্যাংক Read more

রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে মো. মনসুর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে Read more

ফরিদপুরে শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল
ফরিদপুরে শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

ফরিদপুরের সদরপুরে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে Read more

এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর
এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর

এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন