অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর কুমিল্লা জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরে প্রশাসনিক রদবদল আনা হয়েছে। সহকারী পরিচালকসহ দুই কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সম্প্রতি বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে কুমিল্লার সহকারী পরিচালক সালমা সিদ্দিকাকে নোয়াখালী জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরে একই পদে বদলি করা হয়েছে। তার স্থলে কেন্দ্রীয় দপ্তরে কর্মরত সহকারী পরিচালক মাহবুব হোসেনকে কুমিল্লায় পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আপার ডিভিশন সহকারী শওকত সরকারকে ঢাকা প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে এবং তার স্থানে মো. হাফিজকে দায়িত্ব দেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, এই বদলির ফলে কুমিল্লা জেলা ওষুধ প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ সময়ের কণ্ঠস্বরে ‘কুমিল্লা ওষুধ প্রশাসনে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ তুলে ধরা হয়, যা প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।সংশ্লিষ্ট মহল মনে করছে, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই পদক্ষেপ সংশ্লিষ্ট অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করে। যদিও বদলির বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি, তবুও বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‌্যাব
দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‌্যাব

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধেও তৎপর রয়েছে সংস্থাটি। Read more

ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান
ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান

পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসির।মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার Read more

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

পর্দা নেমেছে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের। যেখানে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে Read more

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক গুরুত্বপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন