দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ডিসি পার্কে এক মাসে ১০ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে অবস্থিত এ পার্কে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কৃষ্ণচূড়া ও সোনালু গাছও লাগানো হবে।শনিবার (৪ এপ্রিল) দুপুরে ডিসি পার্কে ৫৪ প্রজাতির দুই হাজার বৃক্ষ রোপণের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় চলতি মাসেই ডিসি পার্কে ১০ হাজার গাছ রোপণ করা হবে। নগরায়ন ও উন্নয়ন কার্যক্রমের কারণে যে বৃক্ষ নিধন হয়েছে, তা পুষিয়ে নিতেই এই উদ্যোগ।তিনি আরও বলেন, ডিসি পার্ককে একটি আদর্শ পার্ক হিসেবে গড়ে তোলা হবে। পার্কজুড়ে থাকবে শীতল সবুজ পরিবেশ, কৃষ্ণচূড়ায় সজ্জিত চারপাশ, উত্তর পাশে ফলের বাগান এবং পাখির অভয়ারণ্য। এতে দর্শনার্থীরা নির্মল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপভোগ করতে পারবেন।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিক্ষয় রোধ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে Read more

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর Read more

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন Read more

বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান
বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান

আধুনিক পৃথিবী এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে প্লাস্টিকহীন পৃথিবীতে ফিরে যাওয়া কার্যত অসম্ভব। আমাদের প্রতিদিনের জীবনে প্লাস্টিকের ব্যবহার ওতপ্রোতভাবে Read more

সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত
সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত

টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার পাটজাগ সোনার বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন