নওগাঁর ধামইরহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে দুই হোটেল মালিককে জরিমানা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা প্রদান করা হয়। এ সময় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন।জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে ‘ভর্তা হোটেল এন্ড রেস্তোরা’ নামক প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা এবং ‘নিমতলী মোড়ে কিসমতিয়া হোটেল এন্ড রেস্টরেন্ট’ প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না এবং হোটেলে বাসি খাবার পরিবেশন করে থাকেন, তাদের কোনো ভাবেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতে শরীর সুস্থ ও গরম রাখবে যেসব খাবার
শীতে শরীর সুস্থ ও গরম রাখবে যেসব খাবার

চলছে পৌষ মাস, এরই মধ্যে হাড় হিম করা শীতে কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। এতে ক্রমেই যেন তীব্র হচ্ছে শীতের Read more

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে Read more

আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে
আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে শেরপুরে মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ Read more

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান
অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান

পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা তৈরির দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি Read more

সংস্কৃতির বেড়াজাল ডিঙিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণী
সংস্কৃতির বেড়াজাল ডিঙিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণী

ভালোবাসা কোনো সীমান্ত মানে না, মানে না ভাষা কিংবা সংস্কৃতির ভিন্নতা; এই কথাটিকেই যেন বাস্তবে প্রমাণ করেছেন ফ্রান্সের এক তরুণী Read more

বেনাপোল চেকপোস্টে চুরি, ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার
বেনাপোল চেকপোস্টে চুরি, ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকার একটি দোকানে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘণ্টার মধ্যে মূল চোরকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন