কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় রেলওয়ে স্টেশন সংলগ্ন নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরা থানার সাপমারা এলাকার বকশি বাড়ির সামাদ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার এসআই জহুরুল ইসলাম।পুলিশ ও স্বজনরা জানান, বেলা ১২টায় সাপমারা থেকে ভৈরবে তার ছেলে মোহাম্মদ ইউসুফ এর বাসায় আসতে গিয়ে রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে আসেন। সেখান থেকে দুপুর ১টায় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশন পৌঁছায়। ট্রেন থেকে নেমে ছেলে বাসা নিউটাউন এলাকায় যেতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে কর্ণফুলি ট্রেন ধাক্কা দেয়। ট্রেনটি ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো।এদিকে আহত বৃদ্ধকে রেলওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আতর মিয়াকে ঢাকায় নেয়ার সুপারিশ করেন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক। ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ্যাম্বুলেন্সে তোলার মুহূর্তে তিনি মৃত্যু বরণ করেন। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Read more

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমার বিপক্ষে নিহতের পরিবার
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমার বিপক্ষে নিহতের পরিবার

ভারতীয় নার্স নিমিশা প্রিয়া যে ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন, সেই তালাল আব্দো মাহদির ভাই বিবিসিকে বলেছেন যে Read more

কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা Read more

মুন্সীগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোপন Read more

বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল Read more

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন