দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। চৈত্রের কাঠফাটা উত্তাপে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তির মাত্রায় বাড়তি মাত্রা যোগ করছে ভ্যাপসা গরম। আবহাওয়ার এই অবস্থা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। শুধু তাই নয়, শুক্রবার (৩ এপ্রিল) থেকে আরও বিস্তার লাভ করতে পারে এই তাপপ্রবাহ; সেইসঙ্গে বাড়তে পারে মাত্রাও।বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারী জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের ১৮ জেলাসহ ২২ জেলার ওপর দিয়ে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে।এছাড়া, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এর ফলে তাপপ্রবাহ দেশের অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে।এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ কারিগর পড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোতালেবকে Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানির Read more

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় ক্রিকেটার
২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় ক্রিকেটার

দীর্ঘদিনের পেশাদার ক্রিকেট জীবনের ইতি টানলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার অমিত মিশ্র। জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেছিলেন ২০১৭ সালে, তবে Read more

সোনারগাঁয়ে ট্রাকের চাপায় এক পথচারী নিহত
সোনারগাঁয়ে ট্রাকের চাপায় এক পথচারী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় মহিদুল শেখ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বস্তল এলাকায় মদনপুর-আড়াইহাজার Read more

সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন