দীর্ঘদিনের পেশাদার ক্রিকেট জীবনের ইতি টানলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার অমিত মিশ্র। জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেছিলেন ২০১৭ সালে, তবে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে নিয়মিত খেলেছেন তিনি। ৪২ বছর বয়সে এসে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন এই অভিজ্ঞ বোলার।২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে টেস্ট অভিষেক হয় মিশ্রর। প্রথম ম্যাচেই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। এরপর ভারতের হয়ে খেলেছেন ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ১৫৬টি উইকেট শিকার করেছেন তিনি।আইপিএলে মিশ্রর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লেগ স্পিনে ধারাবাহিকতা এনে বহু ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন। ১৬২টি আইপিএল ম্যাচে ১৭৪ উইকেট নিয়ে এখনো পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সফল বোলার হিসেবে বিবেচিত। ২০২৪ সালে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে শেষবার মাঠে নামেন তিনি।এই লিগে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি হ্যাটট্রিকের রেকর্ডও রয়েছে মিশ্রর দখলে। যেগুলো এসেছে ২০০৮, ২০১১ ও ২০১৩ সালে দিল্লি, ডেকান ও হায়দরাবাদের হয়ে খেলার সময়।অবসরের পেছনে কারণ হিসেবে চোট এবং তরুণদের জন্য জায়গা করে দেওয়ার ইচ্ছার কথা বলেছেন তিনি। এক আবেগঘন বার্তায় মিশ্র বলেন, ‘২৫ বছরের ক্রিকেট সফরের ইতি টানছি আজ। এই খেলাই ছিল আমার প্রথম ভালোবাসা, আমার প্রেরণা এবং আনন্দের সবচেয়ে বড় উৎস।’তিনি আরও বলেন, ‘এই দীর্ঘ পথচলায় পেয়েছি অগণিত অভিজ্ঞতা—গর্ব, কষ্ট, শিক্ষা আর ভালোবাসায় ভরা। বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার কোচ, স্টাফ, সতীর্থ ও সকল সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ, যাঁরা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে গেছেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুবর্ণচরে ধানের বদলে বেগুন চাষ, একই গাছে ফলন হচ্ছে বারোমাস
সুবর্ণচরে ধানের বদলে বেগুন চাষ, একই গাছে ফলন হচ্ছে বারোমাস

নোয়াখালীর সুবর্ণচরে পরিবর্তন হচ্ছে কৃষির চিত্র। একসময় যেখানে কৃষকেরা ধান চাষের ওপরই নির্ভরশীল ছিলেন, এখন সেখানে ধানের বদলে বেগুন চাষে Read more

মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডি টিম
মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডি টিম

যশোরে সিআইডির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিআইডির দুই সাব ইন্সপেক্টরসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (৩ Read more

মফস্বল সাংবাদিকরাই গণমাধ্যমের আলোকবর্তিকা
মফস্বল সাংবাদিকরাই গণমাধ্যমের আলোকবর্তিকা

২০১৯ সালের ঘটনা। ভোরের আলো তখনও ফোটেনি। বাড়ির পাশে ঝড়ে পড়া আম কুড়াতে বেরিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঝুমুর ও তার Read more

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কক্সবাজার Read more

বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ
বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে Read more

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন