নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় মহিদুল শেখ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বস্তল এলাকায় মদনপুর-আড়াইহাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত মহিদুল শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া এলাকার মো: বক্তার শেখের ছেলে। তিনি বস্তল এলাকায় মো: গুলজার হোসেন প্রধানের মালিকানাধীন একটি বালুর ড্রেজারে কর্মরত ছিলেন।নিহতের মামা ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে মহিদুল শেখ মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৭) চাপায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পথচারীদের সহায়তায় তালতলা এলাকায় ট্রাকটি আটক করা হয়। তবে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, তদন্ত কমিটি গঠন
সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিস ভাঙচুরের ঘটনায় ৩ Read more

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি
বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি

ইরানজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় যে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে Read more

কাশফুলের সৌন্দর্যে গ্রামীণ মেলার আমেজ উত্তরা দিয়াবাড়িতে
কাশফুলের সৌন্দর্যে গ্রামীণ মেলার আমেজ উত্তরা দিয়াবাড়িতে

চারদিকে শরতের শুভ্র কাশফুল, লেকের ধারে শরীর মন জুড়িয়ে দেওয়া বাতাস। কেউ বসে আড্ডা দিচ্ছেন, কেউবা ফুলের সঙ্গে ছবি তুলছেন। Read more

রাকসুর কার্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের তালা-ভাঙচুর
রাকসুর কার্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছেন Read more

পুঠিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুঠিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহীর পুঠিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৩২) গেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি
আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি

গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে ফলন ভালো ও দাম বেশী হওয়ায় প্রতিটি কৃষক পরিবার খুশী। অসময়ে আউশ চাষে সাফল্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন