ইহুদিরা হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত  ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠপুত্র ও হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাই। মূলত শব্দটি ছিল ইয়াহুজা। জালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে।  ইয়াহুদা শব্দের অর্থ তাওবাকারী। গো বৎসপূজা থেকে তাওবা করার কারণে তার নাম হয়েছে ইয়াহুজা। অর্থাৎ তাওবাকারী। (কুরতুবি প্রথম খণ্ড পৃষ্ঠা-৩৩৮) বনি ইসরায়েল: ইয়াহুদা বনি ইসরায়েলের একজন সদস্য হলেও তার নাম থেকে আসা ইহুদি শব্দটি বর্তমানে পুরো বনি ইসরায়েল বা ইসায়েল জাতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে।বনি ইসরায়েলের অসদাচরণের কথা আল কোরআনে ৪৯ বার উল্লেখ করা হয়েছে। এবং ইহুদি শব্দটি কোরআনুল কারীমে ৯ বার উল্লেখ করা হয়েছে। কোরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র ও আল্লাহ দ্রোহীতার বিষয়টি বুঝে আসে। এই সম্প্রদায়ের লোকেরা পাঁচ শতাধিক নবী ও পয়গাম্বর হত্যা করেছে। ইহুদিরা হজরত মূসা আলাইহিস সালামের অনুসারী। তবে তারা পরবর্তী নবী হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না।মুসা আ.-এর কাছে বনি ইসরায়েলের দাবিবনি ইসরায়েলকে ইহুদি হিসেবে নামকরণের আরেকটি বর্ণনা পাওয়া যায় সূরা আরাফের ১৫৫-১৫৬ নম্বার আয়াতে। আয়াতের বিষয়বস্তু হলো-হজরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে তাওরাতের আহকাম, বিধি-বিধান শুনালেন, তারা বলল, ‘আমরা কেমন করে বিশ্বাস করব যে, এই কিতাব সত্যিই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ  হয়েছে? যতক্ষণ আমরা আল্লাহকে স্বয়ং কথা বলতে না শুনব, ততক্ষণ এটাকে মানব না।’  মুসা আলাইহিস সালাম তখন বনি ইসরায়েলের ৭০ জনকে বেছে নিলেন এবং তাদেরকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে মহান আল্লাহ হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন করলেন, যা তারাও শুনল। কিন্তু এরপর তারা একটি নতুন দাবি করে বসল যে, যতক্ষণ আমরা নিজ চোখে আল্লাহকে না দেখব, ঈমান আনব না। আল্লাহর শাস্তি ও মুসা আ.-এর দোয়া: দ্বিতীয় আরেকটি মত অনুযায়ী, বনি ইসরায়েল বাছুর পূজা শুরু করে। পুরো জাতির এই পাপ থেকে তওবার জন্য বনি ইসরায়েল থেকে ৭০ জনকে নির্বাচন করে তুর পাহাড়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করল। তাদের এমন টালবাহান আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তায়ালা তাদের ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের পাপ থেকে মুক্তির জন্য দোয়ায় বলেছিলেন, ‘ইন্না হুদনা ইলাইক’ অর্থাৎ আমরা তোমার কাছে প্রত্যাবর্তন করলাম বা তওবা করলাম।ইহুদি: কোনো কোনো মুফাসসিরের মতে, কোরআনের শব্দ هُدْنَا অর্থ, আমরা ফিরে এসেছি অথবা তাওবা করেছি। এই শব্দ থেকে তাদের নামকরণ করা হয়েছে ‘ইয়াহুদ বা ইহুদি’।(ইবন কাসীর)কোরআনের বর্ণনা:পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, الرَّجۡفَۃُ قَالَ رَبِّ لَوۡ شِئۡتَ اَهۡلَکۡتَهُمۡ مِّنۡ قَبۡلُ وَ اِیَّایَ اَتُهۡلِکُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا اِنۡ هِیَ اِلَّا فِتۡنَتُکَ تُضِلُّ بِهَا مَنۡ تَشَآءُ وَ تَهۡدِیۡ مَنۡ تَشَآءُ اَنۡتَ وَلِیُّنَا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الۡغٰفِرِیۡنَ وَاکۡتُبۡ لَنَا فِیۡ هٰذِهِ الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ اِنَّا هُدۡنَاۤ اِلَیۡکَ قَالَ عَذَابِیۡۤ اُصِیۡبُ بِهٖ مَنۡ اَشَآءُ وَ رَحۡمَتِیۡ وَسِعَتۡ کُلَّ شَیۡءٍ فَسَاَکۡتُبُهَا لِلَّذِیۡنَ یَتَّقُوۡنَ وَ یُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَ الَّذِیۡنَ هُمۡ بِاٰیٰتِنَا یُؤۡمِنُوۡنَআর মুসা নিজের জাতি থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করল। তারপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো তখন সে বললো, ‘হে আমার রব, আপনি চাইলে আগেও এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদেরকে ধ্বংস করবেন? এটাতো আপনার পরীক্ষা ছাড়া কিছু না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দান করেন।আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি।’ তিনি বললেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই। আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে। সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে আর যারা আমার আয়াতসমূহের ওপর ইমান আনে। (সুরা আরাফ,(৭), আয়াত, ১৫৫, ১৫৬)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ হারল বাংলাদেশ
ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ হারল বাংলাদেশ

কক্সবাজারে চতুর্থ টি–টোয়েন্টিতে ক্যাচ মিসের মহড়া দিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। এর খেসারত দিতে হলো ছয় উইকেটের হারে। জয় Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ Read more

গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭
গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৬৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার Read more

ভারতের সঙ্গে পরামর্শ করে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা
ভারতের সঙ্গে পরামর্শ করে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। এ সভায় উপস্থিত ছিলেন Read more

শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী
শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী

শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত যুবককে উদ্ধার করতে গিয়ে সৌদি প্রবাসী আজিজুল বেপারী মামলার Read more

পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু, ট্রাকে আগুন দিল জনতা
পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু, ট্রাকে আগুন দিল জনতা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন