রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত আনসারী লেখেন, জুলাইয়ের মহাকাব্যে শহীদ আবু সাঈদের প্রসারিত দুই হাত ছিল যেনো উত্তাল সাগরের ঢেউ—আছড়ে পড়েছিল হাসিনা-শাহীর হেরেমের শ্বাসরুদ্ধ দেয়ালে। হাজার বুলেটের মুখেও অটল, দৃঢ় পর্বতের মতো দাঁড়িয়ে ছিলেন শহীদ ওয়াসিম—মুক্তির সেই অনলস প্রতীক। তার রক্তেই শুদ্ধ হয়ে আমরা পেরিয়ে এসেছি দেড় যুগের নিকষ অন্ধকার।তিনি আরও বলেন, পুলিশের গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া ছাত্রদল নেতা জনির বুকের পাশে তার প্রিয়তমার কাঁদতে কাঁদতে উচ্চারিত প্রশ্ন আজো কানে বাজে—‘একটা মানুষের বুকে আপনাদের কয়টা গুলি চালানো দরকার হয়েছিল?’জনি, ওয়াসিম, মুগ্ধ, আবু সাঈদ, ফাইয়াজ—তারা যেনো গ্রিক পুরাণের ইকারুস; জানত, উড়লেই পুড়তে হবে—তবু উড়েছিল… আমাদের জন্য, মুক্তির নেশায়। স্বৈরাচার পতনের পরবর্তী এই বাংলাদেশে মিটফোর্ডের সামনে সোহাগের থেঁতলে যাওয়া মস্তিষ্ক— ভাবতেই শিহরিত হই, কল্পনাতেও যা অসম্ভব। প্রার্থনা সোহাগের জন্য— শোক ও বেদনায়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে Read more

শ্রীলঙ্কা পৌঁছেছেন মিরাজ-শান্তরা
শ্রীলঙ্কা পৌঁছেছেন মিরাজ-শান্তরা

নতুন পরিচয়ে শ্রীলঙ্কা সফরে গেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক

রাজধানীর আদাবর এলাকা থেকে হারিয়ে যাওয়া ‘জিপসি’ নামের সান কনিউর প্রজাতির পোষা পাখিটি ১২দিন পর অবশেষে ফিরে পেয়েছেন মালিক নূর Read more

শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক
শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক

পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে Read more

৭২ বছর বয়সেও থেমে নেই বৃদ্ধ আব্দুর রশিদের জীবনযুদ্ধ
৭২ বছর বয়সেও থেমে নেই বৃদ্ধ আব্দুর রশিদের জীবনযুদ্ধ

৭২ বছর বয়সেও থেমে নেই জীবনযুদ্ধ। বয়সের ভারে নুজ্ব। শরীর নুইয়ে পড়েছে, কপালে বার্ধক্যের গভীর ভাঁজ। যে বয়সে নাতি-নাতনিদের নিয়ে Read more

মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩
মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩

মোংলা বন্দরের বহিনঙ্গর বেসক্রিক-১ এ নোঙররত বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ 'এমভি সেজুতি' নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন