শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত যুবককে উদ্ধার করতে গিয়ে সৌদি প্রবাসী আজিজুল বেপারী মামলার আসামি হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে আজিজুল এ দাবি করেন।ভুক্তভোগী আজিজুল বেপারী জানান, গত ২৬ এপ্রিল দুপুরে পালং স্কুল এলাকার কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল হাসান আহত হয়ে তার বাড়ির সামনে পড়ে থাকেন। খবর পেয়ে তিনি নাজমুলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। এসময় কাশেম ভেন্ডারের লোকজন তার ওপর হামলা চালায় বলেও অভিযোগ করেন আজিজুল। পরে ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম ভেন্ডার ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আজিজুল বেপারী বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলাম। কিছুদিন আগে দেশে ফিরেছি। আহত নাজমুলকে হাসপাতালে নেওয়ার কারণে এখন আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।মামলার বাদী কাশেম ভেন্ডারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩
নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩

নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিষ্কার হচ্ছে তারাগঞ্জে রাস্তার ওপরের আবর্জনার স্তূপ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিষ্কার হচ্ছে তারাগঞ্জে রাস্তার ওপরের আবর্জনার স্তূপ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের পুরাতন বিএস কোয়ার্টারের সামনের রাস্তাটিতে দীর্ঘ দিন যাবত ময়লার স্তূপ পড়ে থাকলেও তা পরিষ্কারের কোনো Read more

ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন
ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রার্থীতা প্রত্যাহার করেছেন মোট Read more

বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩
বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের Read more

জাল ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত! বিএনপি নেতা বহিষ্কার
জাল ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত! বিএনপি নেতা বহিষ্কার

ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় শ্যামনগরে বিএনপি নেতা শাহজালালকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিএনপি।শনিবার (৪ অক্টোবর) বিএনপির সদস্য সচিব আবু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন