কক্সবাজারে চতুর্থ টি–টোয়েন্টিতে ক্যাচ মিসের মহড়া দিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। এর খেসারত দিতে হলো ছয় উইকেটের হারে। জয় পেয়ে সিরিজে ২–২ ব্যবধানে সমতা ফিরিয়েছে পাকিস্তান।বুধবার (১০ নভেম্বর) টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে ১৮ বলে ২২ রানের জুটি গড়েন দুই ওপেনার। সুমাইয়া আক্তার সুবর্ণা ২১ বলে ২০ রান করে ফেরেন সাজঘরে। অপর ওপেনার সাদিয়া নুসরাতও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর থিতু হতে পারেননি অধিনায়ক সাদিয়া ইসলামও। ১০ বলে ৬ রান করে আউট হন তিনি। তবে মাঝের সারিতে ভরসা জোগান জান্নাত সূচনা ও মায়মুনা নাহার। তাদের ৪২ বলে ৪৮ রানের জুটি দলকে সামাল দেয়। ৩৫ রান করে সূচনা সাজঘরে ফেরেন, মায়মুনা করেন ২৪ রান।নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ মেয়েরা ৭ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে তোলেন ১২৬ রান। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম ও মেমুনা খালিদ নেন দুটি করে উইকেট।জবাবে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ১৭ বলে ৩৩ রানের উদ্বোধনী জুটিতে চাপে পড়ে স্বাগতিকরা। হাবিবা ইসলাম পিংকি ভাঙেন প্রথম জুটি। এরপর জারিন তাসনিম লাবণ্য দুর্দান্ত স্পেল উপহার দেন—টানা দুই ওভারে তিন উইকেট তুলে নেন তিনি।লাবণ্য আউট করেন রাভাইল ফারহান (১১ বলে ৪), জুফিশান আয়াজ এবং আরিশা আনসারিকে। দ্রুত চার উইকেট পড়ে ম্যাচে ফিরেও আসে বাংলাদেশ।কিন্তু এরপরই ঘটে বিপর্যয়। ইমান নাসির ও ফাইজা ফাইয়াজের জুটি থামাতে গিয়ে ধারাবাহিকভাবে চলে যুবা টাইগ্রেসদের ক্যাচ মিসের মহড়া। ১৬তম ওভারে পরপর দুই বলে দুই ক্যাচ এরপর ১৭তম ওভারে আরও একটি সহজ ক্যাচ ফেলে দেয় বাংলাদেশ। তিনবারের সুযোগ কাজে লাগিয়ে ইমান–ফাইজা জুটি ম্যাচ বের করে আনেন।১৮.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান, ছয় উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে রুপ নিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগেরহাটে ভাঙা কাঠের সেতু ১০ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল
বাগেরহাটে ভাঙা কাঠের সেতু ১০ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল

মরিচা ধরা লোহার পিলার ও রেল পাটির উপর ফাঁকা ফাঁকা কাঠ। দেখতে পরিত্যক্ত কোনো সেতুর ধ্বংসাবশেষ মনে হলেও, বাগেরহাটের ফকিরহাট Read more

মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের
মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর কলকাতা যান ফুটবলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি Read more

মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড
মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি অতিথি পাখি হত্যার অভিযোগে মো. রানা (৩০) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ Read more

বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তান থেকে ভারতে গেলেন কিশোর
বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তান থেকে ভারতে গেলেন কিশোর

বিমানের ল্যান্ডিং গিয়ারে বসে আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছে এক আফগান কিশোর। সোমবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এ Read more

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানি শুল্ক ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে এই শুল্ক ছিল ২৭.৫ শতাংশ। Read more

নবীনগরে চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
নবীনগরে চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা বাজারের ব্যবসায়ীদের থেকে উত্তেলিত চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন