পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জিম্মি দশার কবল থেকে ধরে নিয়ে কক্সবাজার টেকনাফের ১৪ জেলে মুক্তিপণের বিনিময়ে নিজ ভুমিতে ফিরে এসেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে নৌকাযোগে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম সমুদ্র সৈকত উপকূলে পৌছান জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া জেলেরা।তথ্য নিয়ে জানা যায়, আরাকান আর্মির সাথে যোগাযোগ থাকা স্থানীয় দালালের মাধ্যমে নগদ দুই লাখ টাকার মুক্তিপণ দিয়ে তাদেরকে জিম্মি দশা থেকে  ছেড়ে দেয় আরাকান আর্মির সদস্যরা। শনিবার (২৮ মার্চ) টেকনাফের নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া নামক স্থান থেকে মিয়ানমার সশস্ত্র গোষ্টি আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে  তাদের ধরে নিয়ে গিয়েছিল। ফেরত আসা জেলে রহিম উল্লাহ স্থানীয় গণমাধ্যম কর্মিদের জানিয়েছেন, আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের উপর  অনেক নির্যাতন চালিয়েছে। আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। কোন খাবার দেয়নি। আমাদেরকে ফেরত আনতে বাংলাদেশ থেকে যে  কন্টাক্ট করেছে সেই বিষয় গুলো  প্রকাশ না করার জন্যও হুশিয়ারি দিয়েছেন।তবে ফেরত আসা জেলেরা মুক্তিপণের বিষয় ও স্থানীয় দালালদের নিয়ে মুখ খোলতে নারাজ। এবিষয়ে জানতে চাইলে, টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হানিফুর রহমান ভূঁইয়া সময়ের কন্ঠস্বরকে বলেন, তিনটি নৌকাসহ ১৪ জেলে ফেরত এসেছে। তবে তারা কোন প্রক্রিয়ায় ফেরত এসেছে সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারবো।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈঠকের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব: আলী রীয়াজ
বৈঠকের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘এর আগে আমরা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে কিছু কিছু Read more

আজ ১৬ মার্চ, জেনে নিন আপনার রাশিফল
আজ ১৬ মার্চ, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম ইসলামী ছাত্রশিবিরঃ রাজিবুর রহমান পলাশ
উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম ইসলামী ছাত্রশিবিরঃ রাজিবুর রহমান পলাশ

শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম ইসলামী শিবির বলে মন্তব্য করেছেন শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ। শনিবার (২৫ অক্টোবর) Read more

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

যশোরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার Read more

অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের
অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (০২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন