ইরানের সঙ্গে যখন যুদ্ধ শেষ হবে তখন ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্ক পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) তিনি এমন মন্তব্য করেন।সংবাদমাধ্যম ফক্স নিউজকে রুবিও বলেন, “আমি মনে করি, কোনো সন্দেহ নেই, এই যুদ্ধ শেষ হওয়ার পর দুর্ভাগ্যজনকভাবে ন্যাটোর সঙ্গে আমাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। ন্যাটোর সঙ্গে আমাদের দেশের সম্পর্কের যে দাম আছে, সেটি আমাদের পুনর্বিবেচনা করতে হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার পর মার্কিনিরা ন্যাটোভুক্ত দেশকে এই সংঘাতে যুক্ত করতে চেয়েছিল। কিন্তু ন্যাটো এতে অস্বীকৃতি জানিয়েছে। এতে করে সংস্থাটির ওপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প।এদিকে ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো গঠিত হয়। বর্তমানে এই জোটের সদস্য ৩২টি। সামরিক এ জোটের মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা নিশ্চিত করা। ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো এর চার্টারের ‘আর্টিকেল ৫’।এই আর্টিকেল অনুযায়ী, ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা জোটভুক্ত সকল দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। এমন পরিস্থিতিতে আক্রান্ত দেশটিকে রক্ষায় অন্য সব সদস্য রাষ্ট্র সামরিক সহায়তাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। ন্যাটোর ইতিহাসে ২০০১ সালে প্রথম ও শেষবার এ আর্টিকেলটি কার্যকর করা হয়। ওই বছর যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর ন্যাটোর আর্টিকেলটি কার্যকর করে আফগানিস্তানে হামলা চালানো হয়।সূত্র: ফক্স নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিন টানা রিমান্ডের শেষে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র Read more

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

দেশের ৮ বিভাগেই আজ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ Read more

বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সিরাজগঞ্জের বেলকুচিতে আবু হুরাইরা মিজান (২২) হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৫ অক্টোবর) সকালে Read more

৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২২ ভাদ্র ১৪৩২ বাংলা, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কনকসাস’র মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কনকসাস’র মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।বৃহস্পতিবার Read more

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন