যশোরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১টা ৩৫ মিনিটে শহরের শংকরপুর ইসহাক সড়কের রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদুল সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম বাবলুর ছেলে। রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।যশোর জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, তিন মাস আগে ওই কিশোরীর সঙ্গে সাজ্জাদুলের ফেসবুকে পরিচয় হয়। কথোপকথনের মাধ্যমে সাজ্জাদুল কৌশলে তার অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করেন। পরে এসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১ লাখ টাকা দাবি করেন। বিষয়টি কিশোরীর ভাই জানতে পেরে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন।পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। শনিবার রাতে ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শংকরপুর এলাকা থেকে সাজ্জাদুলকে গ্রেপ্তার করেন।এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে সাজ্জাদুলকে কারাগারে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে।এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার Read more

টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)

টরেন্টোয় চলছে কানাডিয়ান ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেড টুর্নামেন্টে আজ রয়েছে লন্ডন ডার্বি।টেনিসকানাডিয়ান ওপেনরাত ১০–৩০ মি., সনি স্পোর্টস Read more

শায়েস্তাগঞ্জে ধানের জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাঁসের খামার
শায়েস্তাগঞ্জে ধানের জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাঁসের খামার

আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। বর্ষায় ধানের জমি পানিতে ভরে যায়।এ জমিতে পোকা-মাকড় সহ বিভিন্ন প্রজাতির মাছ থাকে। এক শ্রেণীর বেকার Read more

চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১
চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতা ও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন