শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম ইসলামী শিবির বলে মন্তব্য করেছেন শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ। শনিবার (২৫ অক্টোবর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হওয়া নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের শিক্ষা দেয়। প্রতিটি কাজে শিবিরের কর্মীরা সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে তা সম্পন্ন করার চেষ্টা করে। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি আদর্শ মানুষ তৈরি করাও শিবিরের লক্ষ্য।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়াই ছাত্রশিবিরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অস্ত্রের রাজনীতি, মাদক ও হানাহানির রাজনীতি শিবির আর চায়না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে নবীন শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। এজন্য ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।গত শনিবার (২৫ অক্টোবর) হাবিপ্রবিতে ২০২৫ ব্যাচের প্রায় ১০০০ শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামি ছাত্রশিবির হাবিপ্রবি শাখা। দিনাজপুরের একটি রিসোর্টে এ আয়োজন করেন তারা।নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর শহর শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সকাল ১০ টায় শিক্ষার্থীদের প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় হাবিপ্রবি ছাত্রশিবিরের পক্ষ থেকে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সকালের নাস্তা বিতরণ করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ক্যাম্পাসগুলো আগের চেয়ে অনেক শিক্ষার্থীবান্ধব। জোর করে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়ার দিন শেষ। শিক্ষার্থীরা এখন নিজেরা সচেতন হয়েছে। আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যেনো নতুন করে শিক্ষাঙ্গনে আর কোন সন্ত্রাস না ছড়ায়। শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়। ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছ চুরির দায়ে বিএনপি সভাপতি ও যুবলীগ নেতা আটক
গাছ চুরির দায়ে বিএনপি সভাপতি ও যুবলীগ নেতা আটক

গাজীপুরে জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি ও যুবলীগ নেতাকে আটক করছে পুলিশ।আটককৃত আসামিদের আজ রবিবার (২৭ এপ্রিল) Read more

শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস
শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে তার সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

ইসরায়েলে শক্তিশালী ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল ইরান
ইসরায়েলে শক্তিশালী ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল ইরান

ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে আলোচিত সেই আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।রোববার (২২ জুন) ইরানের বিপ্লবী Read more

চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড
চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে Read more

ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা
ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা

ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সামুদ্রিক নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন