সৌদি আরব বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সেই সঙ্গে আরও ১৩টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ১৫ মার্চ সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। মঙ্গলবার হবিগঞ্জ ছাড়াও অন্য যে ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সেগুলো হলো- ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, চাঁদপুর ও ফেনী জেলা পরিষদ।এর মধ্যে আহমেদ আলী মুকিব হবিগঞ্জ, মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর ও চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী গাজীপুর, জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর ও অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে উনারা আওয়ামী Read more

পাথরঘাটায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পাথরঘাটায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাধারন Read more

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ Read more

প্রেমের টানে ভারতীয় যুবক হাতীবান্ধায়, আটক করল পুলিশ
প্রেমের টানে ভারতীয় যুবক হাতীবান্ধায়, আটক করল পুলিশ

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এলেন এক ভারতীয় যুবক। ওই যুবকের নাম আরিয়ান মির্জা (২২)। এ ঘটনায় ওই যুবককে Read more

লালপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু
লালপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল হান্নান উপজেলার বিলমাড়ীয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন