শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে শেরপুর সদরের হেরুয়া বাজার পর্যন্ত ৩ হাজার ৭৫০ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ ২৬ মাস ধরে বন্ধ রয়েছে। কাজটির তদারকি করছে শেরপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সড়ক প্রশস্ত করতে একপাশে বিচ্ছিন্নভাবে খনন করা হয়েছিল প্রায় ২৬ মাস আগে। এরপর থেকে ঠিকাদার লাপাত্তা হওয়ায় গুরুত্বপুর্ণ এ সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। সড়কের এমন অবস্থার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগীরা দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রায় ৫ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে ওই সড়কের কাজ শুরু করা হয়। কাজটি পায় বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল এক বছর। রাস্তার উভয় পাশে ১.২৫ মিটার করে প্রশস্ত করার শর্ত ছিল। শর্ত মোতাবেক রাস্তা প্রশস্ত করতে সড়কের একপাশে বিভিন্ন স্থানে খনন করে ঠিকাদার উধাও হয়ে যায়।স্থানীয়রা জানান, সংস্কার কাজটির মূল ঠিকাদার বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড হলেও কাজ করতেন শেরপুরের কিছু স্থানীয় প্রভাবশালী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। ২০২৪ সালের ৫ আগস্টের আগেই ওই কাজ সাময়িক বন্ধ হয়ে যায়। এরপর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ওই প্রভাবশালী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের আর দেখা যায়নি। প্রভাবশালীরা পলাতক থাকায় কাজ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।দীর্ঘ সময় কাজ বন্ধ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি এলজিইডি কর্তৃপক্ষ। ফলে সড়কের সুবিধার চেয়ে অসুবিধায় বেশি পড়েছে পথচারীরা।জানা গেছে, প্রতিদিন এ সড়ক দিয়ে শেরপুর সদর, শ্রীবরদী উপজেলা, জামালপুর জেলার ইসলামপুর ও বকসীগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করে।  সড়কটি কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন সংস্কারকাজ বন্ধ থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। এলাকার বাসিন্দা সামিউল, ব্যবসায়ী ফুরকান আলী ও শিক্ষার্থী মহাইমেনুল হক বলেন, “সড়কের কাজ বন্ধ থাকায় মানুষের দুর্ভোগের শেষ নেই। এ দুর্ভোগ সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”সড়কের কাজ বন্ধ থাকার সত্যতা স্বীকার করে শ্রীবরদী উপজেলা এলজিইডির প্রকৌশলী মশিউর রহমান বলেন, “সড়কটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই পলাতক ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে দ্রুত নতুন টেন্ডারের মাধ্যমে কাজ পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হবে।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান
সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান

প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছে, দেশে অবাধে চাঁদাবাজি চলছে, সন্ত্রাসীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিবেশে ত্রয়েদশ জাতীয় নির্বাচন অসম্ভব Read more

বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী
বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী

রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে আসরাফ আলী নামক এক ব্যবসায়ী নিঃস্ব Read more

প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম

যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন Read more

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মাধ্যমে। এরপরই বুধবার (২৫ Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১২জন আসামিকে আটক করা হয়েছে। শনিবার থেকে রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ‍্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন