মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এসে পড়েছে। শহরের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শ্রাপনেল) পড়ে চারজন আহত হয়েছেন, যার মধ্যে বাংলাদেশি নাগরিকসহ চারজন প্রবাসী রয়েছেন। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) আহতদের মধ্যে দুজন ভারতীয়, একজন করে বাংলাদেশি এবং শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাদের আঘাত তুলনামূলকভাবে ‘সামান্য’ বলে উল্লেখ করা হয়েছে। তবে এই ঘটনায় কিছু স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে। খবর খালিজ টাইমসের।দুবাই মিডিয়া অফিস জানায়, আকাশে আসা হুমকি সফলভাবে প্রতিহত করার সময় ক্ষেপণাস্ত্রের কিছু অংশ নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে। পুরো পরিস্থিতি ‘সর্বোচ্চ নিরাপত্তা মান’ বজায় রেখে সামাল দেয়া হয়েছে বলেও তারা নিশ্চিত করেছে।মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে দুবাইবাসী একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে কর্তৃপক্ষ জানায়, এই শব্দগুলো চলমান সামরিক অভিযানের অংশ, যেখানে প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে আসা আকাশপথের হুমকি প্রতিহত করছে।নাগরিকদের সতর্ক থাকতে এবং ক্ষেপণাস্ত্র হুমকি কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের প্রভাবে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে মোট ১৭৮ জন আহত এবং ১১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করছে যে, ইরানকে ঘিরে চলমান সংঘাত এখন আর শুধু নির্দিষ্ট কোনো যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই; বরং এর প্রভাব ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। আর এতে সাধারণ মানুষের নিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা
কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারায় আবারও দেখা মিলেছে বন্য হাতির। তবে এবার ধানখেত বা ফসলি জমিতে নয়, সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাজির হয় তারা। বুধবার Read more

বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় Read more

রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকায় কয়েকটি নির্দেশনা Read more

শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক মো. জুনায়েদ হোসেনের মৃত্যু একটি জাতীয় আলোড়ন তুলেছিল। তবে সেই শহীদকে Read more

প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, মন গলেনি বর্ষার: পুলিশ
প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, মন গলেনি বর্ষার: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা। তার কাছে Read more

সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ
সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির পুলিশের কর্মকর্তারা এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন