প্রকাশ্যে সাংবাদিক খুন হচ্ছে, দেশে অবাধে চাঁদাবাজি চলছে, সন্ত্রাসীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিবেশে ত্রয়েদশ জাতীয় নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী ফারুক হাসান।তিনি মনে করেন, সরকার নির্বাচনের জন্য জনগণের জান-মালের নিরাপত্তা এবং প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করলে কখনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গণঅধিকার পরিষদের আয়োজনে ০৫ আগস্ট ঐতিহাসিক গণঅভুত্থান দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।ফারুক হাসান বলেন, সরকারের ঘোষিত নির্বাচনের সময়সূচিকে আমরা স্বাগত জানালেও একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, সরকারের কার্যক্রমে আমরা সেই লক্ষণ দেখতে পারছি না। গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে যদি হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাহলে এমন পরিবেশে দেশে নির্বাচন সম্ভব নয়।তিনি আরও বলেন, নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, সরকার সেটি নিশ্চিত না করা পর্যন্ত গণঅধিকার পরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে না। যদি এই সরকার ব্যর্থ হয় পরিবেশ তৈরিতে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়াজ তুলতে হতে পারে বলে মনে করেন ফারুক হাসান।এছাড়াও এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।আনন্দ র‌্যালিতে বালিয়াডাঙ্গী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুল বারেকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স Read more

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

চলমান যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেপাল এবং আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। Read more

সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান, ২০ যাত্রীকে জরিমানা
সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান, ২০ যাত্রীকে জরিমানা

সিলেটের রেলওয়েতে টিকিট কালোবাজারি ঠেকাতে অভিযান পরিচালনা করে ২০ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে সিলেট থেকে Read more

লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের
লালমনিরহাটে জেকে বসেছে শীত, পাঁচদিন ধরে দেখা নেই সূর্যের

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডা জেঁকে বসেছে। গত চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে খেটে Read more

‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড
‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড

চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন