রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে আসরাফ আলী নামক এক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন। আসরাফ আলী প্রায় দেড় বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন এবং এবার মাছ বিক্রির মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানোর আশায় ছিলেন। কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে তার স্বপ্ন একেবারে ধ্বংস হয়ে গেছে।আসরাফ আলী জানান, প্রতি বছরের মতো এবছরও প্রায় অর্ধলাখ টাকায় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলেন। পুকুরে মিনার, ব্রিগেট, গ্লাসকার্প, বাটাসহ বিভিন্ন জাতের মাছ ছিল। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতের আধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। রোববার সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন মাছগুলো মরে ভেসে উঠেছে। আনুমানিক ১৫ থেকে ২০ মণ মাছ মারা গেছে, যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ থেকে দেড় লক্ষ টাকা।এ বিষয়ে নাম উল্লেখ না করে থানায় লিখিত অভিযোগ করেন। তবে এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার উপ-সহকারি পরিদর্শক (এ এস আই) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ ঘটনায় এলাকার মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে যারা পুকুরে মাছ চাষ করেন, তারা এই ধরনের ঘটনা থেকে সাবধান থাকার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক
যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক

প্রেম—পৃথিবীর সবচেয়ে আবেগময় ও মধুর সম্পর্কগুলোর একটি। ভালোবাসা, যত্ন, বিশ্বাস আর সম্মান দিয়ে গড়ে ওঠা এই সম্পর্কের শুরুতে থাকে রঙিন Read more

ঢাকায় যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ঢাকায় যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৩ নভেম্বর) ঢাকার ধামরাই ও আশপাশের এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে Read more

মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ
মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলার একমাত্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসা, এখন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জর্জরিত। অভিযোগ উঠেছে, Read more

মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার Read more

দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি Read more

বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর
বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর

বিএনপি যদি মাঠে নামে, তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন