সম্প্রতি দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা আসছে। ৩০ মার্চ পর্যন্ত দেশে হাম শনাক্ত হয়েছে ৭৬৪ জন এবং কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিশেষ করে হাসপাতাল ভর্তি শিশুদের ৬০ শতাংশই নয় মাসের কম বয়সী। সাধারণত জন্মের ৯–১৫ মাসের মধ্যে হামের টিকা দেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষ ক্যাম্পেইন চালিয়ে টিকার বয়সসীমা কমিয়ে একমাসের জন্য কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছেন।সংক্রমণসহ যাবতীয় কঠিন রোগ-ব্যাধি থেমে মুক্ত থাকতে যথাযথ স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। হাদিসে নির্দেশিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া ও আমলও গুরুত্বপূর্ণ। হাদিসে বর্ণিত আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে দেখে বিশেষ দোয়া পড়বে, সে ওই ব্যাধিতে কখনো আক্রান্ত হবে না। (তিরমিজি: ৩৪৩২) সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া:اَللهم إنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالجُنُونِ، وَالجُذَامِ، وَسَيِّيءِ الأَسْقَامِউচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি; ওয়াল জুনুনি; ওয়াল ঝুজামি; ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।’অর্থ: ‘হে আল্লাহ! আমি অবশ্যই তোমার কাছে ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সব ধরণের কঠিন রোগ-ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (আবু দাউদ, নাসাঈ, মুসনাদে আহমাদ, রিয়াদুস সালেহিন)শরীর ও ইন্দ্রিয়ের সুস্থতার দোয়াউচ্চারণ: আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি; আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। অর্থ: হে আল্লাহ, আমার দেহ, শ্রবণ এবং দৃষ্টিশক্তি সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। দুরারোগ্য রোগ থেকে আশ্রয় প্রার্থনাউচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনূনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিইল আসকাম। অর্থ: হে আল্লাহ, আমি শ্বেত, পাগলামি, কুষ্ঠ এবং অন্যান্য ঘৃণ্য রোগ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে অশ্লীলতা ও বেহায়পানা থেকে সতর্ক করেছেন। কারণ এসবের কারণে মানুষের ওপর নেমে আসে নাম না জানা নতুন রোগ-ব্যাধি ও ভাইরাসের আক্রমন। হাদিসে পাকে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া‘যখন কোনা জাতির মধ্যে বেহায়াপনা ও অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন তাদের মধ্যে এমন এমন নতুন রোগ-ব্যাধি ছড়িয়ে পড়বে; যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি।’ (ইবনে মাজাহ)নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। হাদিসে এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরেছেন-اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِউচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)উল্লেখযোগ্যভাবে, নবী আইয়ুব (আ.) জীবনযাত্রার সব ধন-সম্পদ ও সন্তান হারানোর পরও রোগে ধৈর্য ধারণ করে আল্লাহর জিকির ও দোয়া করেছিলেন। তাঁর দোয়া কবুল হয় এবং আল্লাহ তাঁকে দুঃখ-ক্লেশ থেকে মুক্তি দান করেন।এ পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি ইসলামি দোয়া ও ধৈর্য পালন করে সংক্রামক রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য রক্ষা সম্ভব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন
ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচের আগে দিন লিটন দাসকে Read more

পরকীয়া প্রেমিকাকে ঘরে রাখতে না পেরে বসতঘরে আগুন!
পরকীয়া প্রেমিকাকে ঘরে রাখতে না পেরে বসতঘরে আগুন!

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকীয়া সম্পর্কের প্রেমিকাকে বাড়িতে রাখতে না দেওয়ায় স্বামী নিজ বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন- এমন অভিযোগ উঠেছে ওমর ফারুক Read more

দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার
দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাজেদুল (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ১০ দিন পরও Read more

যশোরে ‘হাজী বিরিয়ানি’ খেয়ে হাসপাতালে ৫ জন
যশোরে ‘হাজী বিরিয়ানি’ খেয়ে হাসপাতালে ৫ জন

যশোরে হাজী বিরিয়ানি খেয়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারা অসুস্থ হয়ে পড়লে Read more

ঘোড়াশাল-কালিগঞ্জ রেলসেতুতে ঝুলছিল ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ
ঘোড়াশাল-কালিগঞ্জ রেলসেতুতে ঝুলছিল ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক নারীর মরদেহ ঝুলছিল ঘোড়াশাল-কালিগঞ্জ রেল সেতুতে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে পুলিশ Read more

চট্টগ্রামে মাছ-মাংস রান্না করে খেল ডাকাত দল
চট্টগ্রামে মাছ-মাংস রান্না করে খেল ডাকাত দল

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় কর্ণফুলী আইডিয়াল স্কুলসংলগ্ন নোমান কলেজ রোডের ইসলাম সওদাগরের কলোনিতে ঘটেছে এক বিস্ময়কর ডাকাতির ঘটনা।  সোমবার (৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন