মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকীয়া সম্পর্কের প্রেমিকাকে বাড়িতে রাখতে না দেওয়ায় স্বামী নিজ বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন- এমন অভিযোগ উঠেছে ওমর ফারুক খবির (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ঘরসহ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ফার্নিচার পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।ওমর ফারুকের সাবেক স্ত্রী ভুক্তভোগী সোনিয়া বেগম অভিযোগ করে বলেন, ‘কয়েক মাস আগে আমার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ওই মেয়েকে বিয়ে না করেই আমাদের বাড়িতে রাখার চেষ্টা করে। এ নিয়ে ঝগড়া-বিবাদ হলে স্থানীয়ভাবে সালিশে বিষয়টি মীমাংসা হয়। পরে সে আমাকে না জানিয়ে অন্য এলাকায় গিয়ে মেয়েটিকে বিয়ে করে এবং কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠায়।’সোনিয়া বেগম বলেন, ‘আমাকে ও সন্তানদের সুখে থাকতে দেবে না বলে হুমকি দিত সে। এমনকি আগুনে পুড়িয়ে মারবে বলেছিল। ঘটনার রাতে সৌভাগ্যক্রমে আমি বোনের বাড়িতে ছিলাম। তাই প্রাণে বেঁচে গেছি।স্থানীয়রা জানান, গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই বাড়িতে থাকতে না পারার ক্ষোভেই ঘরে আগুন লাগানো হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার ৪ এলাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার ৪ এলাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরের তালিকায় আজ অষ্টম স্থানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।শনিবার (১০ Read more

নড়াইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
নড়াইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার Read more

ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি
ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের Read more

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি পারভেজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি পারভেজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে থেকে তল্লাশি চালিয়ে দুইশত পিস Read more

হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন