এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচের আগে দিন লিটন দাসকে নিয়ে বেড়েছে দুশ্চিন্তা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অধিনায়ক লিটন দাস। ব্যাট হতে ১৬ বলে ২৩ রানের এক ঝলমলে ইনিংস খেলেন লিটন। আপাত দৃষ্টিতে এ ইনিংস তেমন বড় না হলেও দলের জয়ে এটি যথেষ্ট গুরুত্ব রেখেছে। শ্রীলঙ্কার পরে সুপার ফোরে বাংলাদেশের পরবর্তী মিশন ভারত।  তার আগে নিজেদের প্রস্তুত করে তুলতে অনুশীলনে নেমেছিল লাল সবুজরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সেখান থেকেই আসে দুঃসংবাদ।আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কোমারে ব্যথা পান তিনি। দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান লিটন।পরিস্থিতি খুব বেশি খারাপ মনে না হলেও, এখনো শঙ্কা কাটেনি লিটনের। ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা বলেছেন, ‘লিটনকে আজকে আমরা দেখব, কারণ বাইরে থেকে তাকে ঠিকঠাক মনে হয়েছে। কিন্তু সে একাদশে থাকবে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের মেডিকেল পরীক্ষার প্রয়োজন।’ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এ চোট গুরুতর না হলেও শেষ পর্যন্ত যদি লিটনকে ভারতের বিপক্ষে না পাওয়া গেলে সেটা বড় ক্ষতিই হবে টাইগারদের জন্য। তিনি একাদশে না থাকলে ভারত ম্যাচে কে নেতৃত্ব দেবেন সেটাও নিশ্চিত নয়। কারণ এবারের আসরে লিটনের সহকারী হিসেবে কারও নাম প্রকাশ করেনি বিসিবি।দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হবে টাইগাররা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর ভাটারা থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর ভাটারা থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে অনিপা নিন্দিয়া ভূঁইয়া (২৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৯ Read more

শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ
শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির বিরুদ্ধে নদী ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত হয়ে Read more

এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে: ফারিয়া শাহরিন
এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে: ফারিয়া শাহরিন

অভিনেত্রী ফারিয়া শাহরিনের শোবিজাঙ্গনে পথচলার শুরু অনেক বছর আগে থেকেই। দীর্ঘ সময়ের এই ক্যারিয়ারে কাজ করেছেন বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে। Read more

নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক

পার্বত্য বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে লামা থানা পুলিশ।আটককৃতরা হলেন, মারুফুল Read more

সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

জেলার বেলকুচি উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় মামুদপুর গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন