ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গ্ল্যামার ও অভিনয় দক্ষতার সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ। আজ (৩১ মার্চ) এই গুণী অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে তাকে স্মরণ করছেন সহশিল্পী ও ভক্তরা।প্রায় চার দশক আগে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন দিতি। অল্প সময়ের মধ্যেই একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে নিয়ে যান সাফল্যের শিখরে। শুধু দর্শকদের কাছেই নয়, সহশিল্পীদের কাছেও তিনি ছিলেন ভীষণ প্রিয়।বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক জীবদ্দশায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, দিতি তাকে বাবা বলে ডাকত। তিনি জানান, দিতির স্বামী সোহেল চৌধুরী ও তার ছেলে বাপ্পা একসঙ্গে পড়ালেখা করেছে। সেই হিসাবে দিতি তাদের পরিবারেরই একজন ছিল এবং নিয়মিত যোগাযোগ ছিল।দিতি চিত্রনায়ক সোহেল চৌধুরীকে বিয়ে করেছিলেন এবং তাদের সংসারে দুই সন্তান লামিয়া ও দীপ্ত জন্ম নেয়। স্বামীর মৃত্যুর পর তিনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করলেও সেই সংসার বেশিদিন টেকেনি। ইলিয়াস কাঞ্চন এক সাক্ষাৎকারে বলেন, তাদের প্রথম ছবি ছিল ‘ভাই-বন্ধু’ এবং প্রায় ৩০টি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেন দিতি। ১৯৮৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও তার প্রথম অভিনীত ছবি ‘ডাক দিয়ে যাই’ মুক্তি পায়নি। পরে ‘আমিই ওস্তাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে দিতি সিনেমা ছাড়াও নাটকে অভিনয়, পরিচালনা, রান্নাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা, গান গাওয়া ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তার একক গানের অ্যালবামও প্রকাশিত হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৬ সালের ২০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দত্তরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত হন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি
হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশে নজরদারির সরঞ্জাম ক্রয় করার বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। প্রধান উপদেষ্টার Read more

রাঙামাটিতে গলায় মাফলার পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
রাঙামাটিতে গলায় মাফলার পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

রাঙামাটির কাপ্তাইয়ে নিজ ঘরে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মো. জামাল হোসেন (২৮) নামে এক যুবক।সোমবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার চন্দ্রঘোনা Read more

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা Read more

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজহার (৫২) নামে এক শরবত বিক্রেতার বিরুদ্ধে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত আজহারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন