বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর সম্প্রতি তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে একটি প্রচারণা অনুষ্ঠানে তিনি ‘আপত্তিকর’ আচরণ করেছেন।সম্প্রতি অনন্যার জনপ্রিয় ধারাবাহিক ‘কল মি বে’-এর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দুই তারকা। সেই মঞ্চেই ঘটে যায় বিতর্কিত মুহূর্তটি। ছড়িয়ে পড়া একটি দৃশ্যে দেখা যায়, অনন্যার পাশে দাঁড়িয়ে হাস্যরসের মধ্যেই করণতাঁর শরীরে আলতো স্পর্শ করেন। হঠাৎ এই আচরণে কিছুটা বিস্মিত হয়ে পিছন ফিরে তাকালেও অনন্যা পরিস্থিতি সামাল দেন স্বাভাবিক হাসিতেই।তবে দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। নেটাগরিকদের একাংশ করনের এই আচরণকে ‘অশোভন’ ও ‘অস্বস্তিকর’ বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, খোলা মঞ্চে এমন আচরণ একজন অভিনেত্রীকে বিব্রত করতে পারে এবং তা মোটেও গ্রহণযোগ্য নয়।এই বিতর্কের মধ্যেই এখন পর্যন্ত নীরব রয়েছেন করণ জোহর ও অনন্যা পাণ্ডে। তারা কেউই প্রকাশ্যে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে জল্পনা-কল্পনা আরও বাড়ছে।উল্লেখ্য, ‘কল মি বে’ সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে জনপ্রিয়তা পেয়েছে এবং এর দ্বিতীয় সিজনের কাজ চলছে। নতুন সিজনে অনন্যার সঙ্গে শ্রুতি হাসানও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক
মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় পলী বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে Read more

আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম
আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেওয়া, তবে এই ধারণা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো দিনও বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন
বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন

বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বন্দরের Read more

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে Read more

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুদক Read more

জুলাই অভ্যুত্থান: সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ
জুলাই অভ্যুত্থান: সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ

দিন যত এগোতে থাকে ছাত্রদের আন্দোলন ততই ভিন্নমাত্রা পেতে থাকে। তৎকালীন ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার কোটা আন্দোলনে ছাত্রদের দাবিকে উপেক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন