মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও জ্বালানি বাজারে। দেশজুড়ে জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে নওগাঁর মোটরসাইকেল কেনাবেচায়। তেলের তীব্র সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে জেলায় মোটরসাইকেল বিক্রি কয়েক গুণ কমে গেছে।সোমবার (৩০ মার্চ) নওগাঁ শহরের বিভিন্ন শোরুম ঘুরে দেখা যায়, ক্রেতার অভাবে শোরুমগুলো খাঁ খাঁ করছে। এমনকি সার্ভিসিং সেন্টারগুলোতেও নেই আগের মতো কর্মব্যস্ততা।মোটরসাইকেল বিক্রেতাদের দাবি, স্বাভাবিক সময়ে দিনে যেখানে ৭-৮টি মোটরসাইকেল বিক্রি হতো, এখন তা নেমে এসেছে শূন্যের কোঠায়। এছাড়া তেলের পাম্পগুলোতে নিবন্ধিত কাগজপত্র ছাড়া তেল না দেওয়ায় অনেক চালক শখের বাইকটি গ্যারেজ থেকে বের করছেন না। ফলে চরম লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নওগাঁ কার্যালয়ের তথ্য মতে, জেলায় নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। এ ছাড়া অনিবন্ধিত রয়েছে আরও প্রায় এক লাখ। জেলার ১১টি উপজেলায় শতাধিক শোরুম থাকলেও বর্তমানে সবগুলোতেই মন্দাভাব বিরাজ করছে।নওগাঁর তালতলী এলাকার স্কুলশিক্ষক নাসির হায়দার বলেন, “দীর্ঘদিন টাকা জমিয়ে ঈদের আগে একটি মোটরসাইকেল কিনতে চেয়েছিলাম। কিন্তু তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখে আপাতত কেনার চিন্তা স্থগিত করেছি। জানি না পরিস্থিতি কবে স্বাভাবিক হবে।”হিরো মোটরসাইকেলের ডিলার ও নওগাঁ পল্লী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুল হাসান বলেন, “ঈদের তৃতীয় দিনের পর থেকে একজন ক্রেতাও দোকানে আসেননি। অন্যান্য বছর ঈদে ৩০০-৪০০ পিস বাইক বিক্রি হলেও এবার তেলের সংকটে মাত্র ১০০টি বিক্রি হয়েছে। প্রতিদিন শোরুম ও কর্মচারীদের বেতন বাবদ যে খরচ হচ্ছে, তা তোলা নিয়ে এখন দুশ্চিন্তায় আছি।”এসিআই ইয়ামাহার ডিলার ও আরিস মোটরসের স্বত্বাধিকারী মোতাহার হোসেন জানান, ৯ বছরের ব্যবসায়িক জীবনে এমন খারাপ পরিস্থিতির সম্মুখীন হননি তিনি। সার্ভিসিংয়ের জন্য গ্রাহকদের ফোন করলে তাঁরা উল্টো তেল সংগ্রহ করে দেওয়ার আবদার করছেন।টিভিএস বাইক ওয়ার্ল্ডের সেলস এক্সিকিউটিভ সাদনান আনসারী জানান, আগে দিনে ২৫-৩০টি গাড়ি সার্ভিসিংয়ে আসলেও এখন তা ১-২টিতে নেমে এসেছে। মানুষ তেল না পেলে গাড়ি নিয়ে বের হবে কীভাবে?নওগাঁ বিআরটিএ-র মোটরযান পরিদর্শক মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, বিভিন্ন জেলায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া তেল না দেওয়ার ঘোষণার ফলে ড্রাইভিং লাইসেন্সের জন্য চাপ বাড়তে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে বাজারে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা মাসখানেক গেলে আরও স্পষ্ট হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ

ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ Read more

সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ
সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ

সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। Read more

কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 
কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করায় Read more

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট)

কর্মব্যস্ত জীবনে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার জন্য আগে থেকে খেলার Read more

রুমিন ফারহানার নির্বাচনি মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য
রুমিন ফারহানার নির্বাচনি মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর Read more

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা
২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা

 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানা জরুরি কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন