গাজীপুরের কোনাবাড়ীতে বাইমাইল এলাকায় মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩০ মার্চ) রাতে গাজীপুর জেলা প্রশাসনের অভিযানে এই তেল জব্দ করা হয়।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এই  অভিযানে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ মোট প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়।অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তেল নেই বলে বিক্রয় বন্ধ রেখেছিল।ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সালেহুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়া আগামী ৩১ মার্চ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ফিলিং স্টেশনটির তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা
দলের সিদ্ধান্ত কোরআন-হাদিস নয়, পরিবর্তন হতে পারে: চট্টগ্রামে বিএনপি নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ Read more

সরকারের সুচিন্তিত কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: শফিকুল আলম
সরকারের সুচিন্তিত কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সোমবার (০৭ জুলাই) নিজের ভেরিফায়েড Read more

মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট
মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট

মেট্রোরেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।  রিটে মেট্রোরেল Read more

নুহাশপল্লী মূলত গাছের বা পাখিদের একটা অভয়ারণ্য: মেহের আফরোজ শাওন
নুহাশপল্লী মূলত গাছের বা পাখিদের একটা অভয়ারণ্য: মেহের আফরোজ শাওন

জৌলুস আসলে নূহাশ পল্লীর গাছপালা। হুমায়ুন আহমেদ নূহাশ পল্লী গড়েছিলেন গাছপালা দিয়েই। ঘেটো পূত্র কমলার সিনেমার যে শুটিং স্টপের কথা Read more

ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট
ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা Read more

খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল
খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সোমবার (লন্ডন সময় বিকেল ৪টা ১০ মিনিটে) কাতারের আমিরের দেওয়া বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন