ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (২৯ এপ্রিল) উপাচার্য কার্যালয়ে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতার নিয়ে আলোচনা করেন।সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বৃদ্ধির জন্য শিক্ষা সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।এতে অন্যান্যদের মধ্যে সিঙ্গাপুর হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ধান্যা লিঙ্গেশ এবং হিউ কক সিয়াং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. হাসান আব্দুুল্লাহ তৌহিদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।পরে, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তূজার সভাপতিত্বে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ‘মেকিং ফ্রেন্ডস অ্যান্ড স্ট্রেয়িং রেলেভেন্ট: সিঙ্গাপুর’স ফরেন পলিসি এক্সপ্ল্যান্ড’ শীর্ষক একটি বিশেষ বক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস এই অনুষ্ঠান আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি তাঁর বক্তৃতায় সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তাদের বৈদেশিক নীতি ও কূটনৈতিক কৌশলসমূহ তুলে ধরে বলেন, সিঙ্গাপুর বিশ্ব রাজনীতি, বৈশ্বিক অর্থনীতি ও বৈশ্বিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। সিঙ্গাপুরের এই সফলতার পেছনে রয়েছে প্রাণবন্ত অর্থনীতি, শক্তিশালী প্রতিরক্ষা, সামাজিক স্থিতিশীলতা ও সংহতি, বৈশ্বিক বন্ধুত্বপূর্ণ মনোভাব, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন এবং বিশ্বাসযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ অংশীদারিত্বের নীতি। শিক্ষা, গবেষণা, অর্থনীতি, বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশ এবং সিঙ্গাপুর একযোগে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ
বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

বান্দরবানের থানচি উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম চিংমা খেয়াং (২৯)। তিনি উপজেলা তিন্দু  Read more

রংপুরের হাসপাতাল নেপাল-ভুটানের জন্য উন্মুক্ত থাকবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল-ভুটানের জন্য উন্মুক্ত থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের রংপুরে নির্মাণাধীন এক হাজার শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে। Read more

ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে বড় হামলার শঙ্কা
ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে বড় হামলার শঙ্কা

ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা Read more

পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬
পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ Read more

জাকসু নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানা নেই প্রশাসনের
জাকসু নির্বাচনে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানা নেই প্রশাসনের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে আলোহীন হয়ে পড়েছে একাধিক ভোটকেন্দ্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

দিনাজপুর বোর্ডে ৪৩ টি কলেজের পাস করেনি কেউ
দিনাজপুর বোর্ডে ৪৩ টি কলেজের পাস করেনি কেউ

দিনাজপুর শিক্ষা বোর্ডের ৪৩ টি কলেজের পাস করেনি কেউ। ফলাফলে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শূন্য পাস করা কলেজগুলোর ক্ষেত্রে। ২০২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন