বরগুনার পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ। এসব সেতুর ওপর হালকা যানবাহন উঠলেই কেঁপে ওঠে, সৃষ্টি হয় দুর্ঘটনার আশঙ্কা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে কয়েক লাখ মানুষকে।সংস্কারের অভাবে উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত সেতুগুলোর মধ্যে ৩৯টি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি সেতু ভেঙে খালে পড়ে আছে। ফলে এসব এলাকায় চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ঝুঁকিপূর্ণ সেতুগুলোতে সতর্কবার্তা দেওয়ার জন্য নেই কোনো সাইনবোর্ড। ফলে মানুষ ও যানবাহন প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করছে।পাথরঘাটা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় লোহার ও পাকা মিলিয়ে প্রায় শতাধিক সেতু রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ৩৯টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব সেতু ১৯৯৭ থেকে ২০০৫ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। ঝুঁকিপূর্ণ সেতুগুলোর মোট দৈর্ঘ্য ২ হাজার ৩৫৮ দশমিক ৫ মিটার।রূপধন এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সোহেল রানা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের এই সেতুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি। পরে স্থানীয়রা একত্রিত হয়ে পারাপারের জন্য বাঁশের সাঁকো তৈরি করেছি। এখানে প্রচুর আলু উৎপাদন হয়। যদি সেতুটি দ্রুত নির্মাণ না করা হয়, তবে কৃষকদের কম দামে আলু বিক্রি করতে হবে এবং লোকসানের মুখে পড়তে হবে। তাই আমাদের দাবি দ্রুত এই সেতুটি নির্মাণ করা হোক।’চরদুয়ানীর বাসিন্দা জামান বলেন, ‘ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে রোগী পারাপার করতে গিয়ে আমাদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, হয় সেতুটি ভেঙে ফেলা হোক নয়তো দ্রুত সংস্কার করা হোক। এসব সেতু দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরাও ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হয়।’পাথরঘাটা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সমীরন মন্ডল জানান, ‘উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতুর তালিকা করা হয়েছে। এগুলো পুনর্নির্মাণের জন্য বাজেট আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই ঝুঁকিপূর্ণ সেতুগুলো সংস্কার ও পুনর্নির্মাণ করা হবে।’এই সকল সেতুতে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে কোনো সতর্কবার্তা টানানো আছে কি না জানতে চাইলে তিনি জানান, ‘তার যোগদানের পর থেকে এসব সেতুতে কোনো সতর্কবার্তামূলক সাইনবোর্ড দেওয়া হয়নি। তবে তার আগে হয়তো কিছু সেতুতে সাইনবোর্ড দেওয়া ছিল।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের
সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

সুদানে প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহতার তথ্য ধীরে ধীরে সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে যেন নৃশংসতা তারা Read more

টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা, আহত ২
টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা,  আহত ২

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে গাসিক ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল হোসেনের মালিকানাধীন 'কস্তুরী হোটেল'-এ Read more

কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১
কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।শনিবার Read more

মালদ্বীপে ম্যাচিং লুকে রোম্যান্টিক ফ্রেমবন্দি মিম
মালদ্বীপে ম্যাচিং লুকে রোম্যান্টিক ফ্রেমবন্দি মিম

ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে। বেশ কিছুদিন ধরেই মালদ্বীপে অবস্থান করছেন এই নায়িকা। Read more

ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ
ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ

চট্টগ্রামের ফটিকছড়িতে নানি-নাতনির মৃত্যুর তিনদিনের মাথায় ফের ধুরুং নদীতে গোসল করতে নেমে রেজিয়া বেগম (৪৫) নামের আরেক নারী নিখোঁজ হয়েছেন। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন