ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে রোববার এবং সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গত কয়েক ঘণ্টায় দফায় দফায় হামলায় ইরানের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের হাফতগেলও রয়েছে।এটি দিনের সবচেয়ে উল্লেখযোগ্য হামলাগুলোর একটি। এর লক্ষ্যবস্তু ছিল ১০ হাজার ঘনমিটার (১ কোটি লিটার বা ২৬ লাখ গ্যালন) ধারণক্ষমতার একটি পানি সরবরাহ কেন্দ্র। এই যুদ্ধে ইরানের অনেক বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলেও এই পানি সরবরাহ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।গত ২৪ ঘণ্টায় তেহরানেও ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। বেশ কয়েকটি জায়গায় হামলা হয়েছে, কিন্তু ঠিক কোন জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও এখন পাল্টা হামলার হুমকি দিচ্ছে। তারা একটি কড়া বিবৃতি দিয়ে বলেছে যে, এই অঞ্চলজুড়ে মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি
বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

ইরাকি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি নাগরিক বেকসুর খালাস পেয়েছেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগদাদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

শুভ জন্মদিন ‘এল দিয়েগো’
শুভ জন্মদিন ‘এল দিয়েগো’

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের ভিয়া ফায়োরিতা এলাকায় ১৯৬০ সালের ৩০ অক্টোবরে জন্ম নিয়েছিলেন ফুটবলের বিস্ময় জাগানো এক মহাতারকা- ডিয়েগো ম্যারাডোনা। তিনি Read more

সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা
সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা

সরকারি নির্দেশনা দেওয়ার পরেও কর্মস্থলে ফিরেনি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ষষ্ঠ দিনের মতো সকাল সাড়ে ১১ টার দিকে Read more

নবাবগঞ্জে ফলন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নবাবগঞ্জে ফলন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের শিবপুরে রায়ার ক্রপ সাইন্স কর্তৃক আয়োজিত হাইব্রিড ভুট্টা-বীজ ডিকাল্ব ৯২১৭ এর ফলন প্রতিযোগিতার আয়োজন করা Read more

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।সড়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন