নড়াইলের লোহাগড়া উপজেলায় বালুভর্তি ট্রাক্টর থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে নয়ন মোল্যা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ইটভাটা সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন লোহাগড়া শহরের মোচড়া উত্তরপাড়া এলাকার পিকুল মোল্যার ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও নয়ন তার আপন চাচা আকরাম মোল্যার সাথে বালু টানার কাজে গিয়েছিল। মধুমতী নদী থেকে বালু ভর্তি করে ট্রাক্টরটি মোচড়া উত্তরপাড়ার দিকে ফিরছিল। নয়ন তখন বালুর ওপর বসে ছিল। ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার কাছে পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি ঝোপালো বাঁশঝাড়ের সাথে ধাক্কা লাগে। এতে নয়ন ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে যায় এবং পেছনের চাকায় মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর দ্রুত নয়নকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাচার সাথে কাজে গিয়ে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মোচড়া উত্তরপাড়ার আকাশ-বাতাস।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে অভিযানে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটে অভিযানে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে গতকাল বুধবার রাত থেকে বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে এখন Read more

নোয়াখালী জেলা বিএনপির আওতাধীন সকল কমিটি বিলুপ্ত
নোয়াখালী জেলা বিএনপির আওতাধীন সকল কমিটি বিলুপ্ত

নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরের দিকে Read more

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা Read more

গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১
গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কটকস্থল গ্রামে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত একটি আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই Read more

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার
সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার

সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে Read more

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করা হবে: ইরানের স্পিকার
বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করা হবে: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা করে, তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন