বরিশাল নগরীতে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাসুম হাওলাদার নামে এক ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর সদর রোড এলাকা থেকে আটকের পর তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ, লঞ্চঘাট ও রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় রোগীদের জিম্মি করতে প্রায় অর্ধশত দালালের একটি চক্র সক্রিয় রয়েছে। তারা গ্রাম থেকে আসা সরল রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায় ‘সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক’-এর দালাল মাসুম হাওলাদার এক রোগীর সঙ্গে প্রতারণা করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই রুহুল আমীন ঘটনাস্থল থেকে মাসুমকে আটক করে থানায় নিয়ে যান। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। চাঞ্চল্যকর তথ্য হলো, দালাল আটকের ঘটনায় সাক্ষী হিসেবে যাকে গ্রহণ করা হয়েছে, তিনিও অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারের দালাল বলে থানার একটি সূত্র নিশ্চিত করেছে।জানা গেছে, এই দালাল চক্রের সাথে কিছু রিকশা ও অটোচালক জড়িত। তারা রোগীদের ডাক্তারের কাছে নেওয়ার নাম করে মোটা অংকের কমিশনের বিনিময়ে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের হাতে তুলে দেয়। এরপর ওইসব সেন্টার ভুয়া টেস্টের মাধ্যমে রোগীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়ে তাঁদের নিঃস্ব করে ফেলে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে। উপজেলার ২৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৯টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। Read more

ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর
ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ
বেড়েই চলেছে বিমানবন্দরের আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন বেড়েই চলেছে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো আকাশ। আগুন নিয়ন্ত্রণে Read more

পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ
পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ Read more

দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির
দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির

কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামিতা (১১) নামে এক শিশু নিহত Read more

তিন জেলায় ব্যাংক বন্ধ আজ
তিন জেলায় ব্যাংক বন্ধ আজ

বাংলা বছরের শেষ দিন উপলক্ষে আজ রবিবার (১৩ এপ্রিল) পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। দিবসটি উপলক্ষে আজ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন