যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা করে, তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ আজ রোববার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক পোস্টে এই হুমকি দেন। খবর বিবিসিরগালিবাফ তার পোস্টে বলেন, ‘ইরানের জ্বালানি খাতে কোনো আঘাত এলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ও তেল স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করবে ইরান।’তিনি সতর্ক করে বলেন, ‘এই পাল্টা আঘাত এমনভাবে করা হবে, যা কোনোভাবেই আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না।’ইরানি স্পিকার আরও যোগ করেন, ‘এই সংঘাতের পরিণতি হিসেবে বিশ্ববাজারে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে।’এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। ইরান এতে সাড়া না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন তিনি। ইরানের স্পিকার মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের জবাব দিলেনবিশ্লেষকরা বলছেন, ইরানের নাতানজ ও দিমোনা পারমাণবিককেন্দ্রের কাছে পাল্টাপাল্টি হামলার পর এখন দেশটির বিদ্যুৎ ও তেল স্থাপনা লক্ষ্যবস্তু করার ঘোষণা যুদ্ধকে সর্বাত্মক ও ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত
রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা Read more

‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’
‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দলের Read more

দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারী। আসামি Read more

কিশোরগঞ্জে চিকিৎসক-নার্সের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে চিকিৎসক-নার্সের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও নার্সের দায়িত্ব অবহলোর কারণে আব্দুস সোবহান দুলাল নামে Read more

ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম: দৃক
ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম: দৃক

অবরুদ্ধ গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি জাহাজ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অধিকারকর্মীকে ইসরাইলের কেৎজিয়েত কারাগারে Read more

বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল
বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল

বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে একসাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন