সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিন নগর এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন- পেশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা মো. লিমন মিয়া (৩২) এবং দক্ষিণ আরপিন নগর এলাকার বাসিন্দা মো. শ্রাবনুজ্জামান (৩৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান করেন জেলা ডিবির এসআই মোহাম্মদ আব্দুল বাতেন, এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির এসআই মোহাম্মদ আব্দুল বাতেন গ্রেফতারকৃত আসাদুজ্জামান পংকজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তবে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় গতকাল রবিবার (১৮ মে) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সামাজিক যোগাযোগামধ্যামে Read more

চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১
চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতদের গুলাগুলিতে শেকাব উদ্দিন (৪০) নামে Read more

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু
খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এর মৃত্যু হয়েছে। বুধবার (০২ Read more

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক গ্রেপ্তার
গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালুয়াকান্দি Read more

গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন