চট্টগ্রামের সীতাকুণ্ডে লেবুর চারা নষ্ট করা নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে আপন নানা ও মামাদের ইটের আঘাতে রমজান আলী রাজু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট পূর্ব খাদেমপাড়া গ্রামের আব্দুল খালেক সারেং বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের আপন নানা মোহাম্মদ আজমকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।নিহতের পিতা মোহাম্মদ হারুন ড্রাইভার জানান, শুক্রবার ইফতারের সময় বাড়ির সামনে লাগানো লেবুর চারা নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশী মুছা নামের এক ব্যক্তির সঙ্গে মোহাম্মদ আজমের ঝগড়া বাঁধে। আজমের অভিযোগ ছিল, মুছার পরিবারের শিশুরা তাঁর চারা নষ্ট করেছে। ঝগড়া চলাকালীন রমজান আলী রাজু সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। একপর্যায়ে মুছা সেখান থেকে চলে গেলেও ক্ষুব্ধ নানা আজম ও তাঁর তিন ছেলে মিলে ইট দিয়ে রাজুর বুকে ও মাথায় উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন।রাত ১০টার দিকে রাজুর অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় বিএসবিআরএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সন্তানকে হারিয়ে দিশেহারা মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “আজ রাতে সন্তানদের নিয়ে ঈদের নতুন জামা কিনতে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘাতকদের আঘাতে আমার ছেলে এখন কাফনের কাপড় পরে বিদায় নিচ্ছে।” নিহতের স্ত্রীসহ ১১ বছরের মেয়ে নাফিজা আক্তার ও ৭ বছরের ছেলে রেজওয়ান এখন শোকস্তব্ধ। শিশুদের ঈদের কাপড় কিনে দেওয়ার আগেই বাবার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় রাজুর নানা মোহাম্মদ আজমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের
মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলের হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। জমে উঠেছে বেচাকেনা। জেলার তিনটি উপজেলার ছোট-বড় হাটে Read more

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি, ৭ কর্মকর্তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি, ৭ কর্মকর্তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত

অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ Read more

গাজায় হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ
গাজায় হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচি শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় Read more

নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ
নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ

নওগাঁ শহরের হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পৌরবিধি ও বিল্ডিং কোড অমান্য করে সমগ্র সীমানা ব্লক করে বহুতল Read more

চেলসি-লিভারপুলের হার, বড় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড
চেলসি-লিভারপুলের হার, বড় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরেছে চেলসে। এদিকে ব্রেন্টফোর্ডের আতিথেয়তা নিতে গিয়ে হোঁচট খেয়েছে লিভারপুল। অন্যদিকে একই Read more

কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন
কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

আজ পহেলা বৈশাখ ১৪৩২, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো আরো একটি নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন