ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচি শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার মানুষ। এতে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।ইসরাইল গাজায় প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে বলে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের রাজনৈতিক দলের নেতারা। নিরীহ ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি সম্প্রতি কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানান সমাবেশে যোগ দেয়া বক্তারা। তারা বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভন্ড রাষ্ট্রে পরিণত হচ্ছে। মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্পও। কাতারে ইসরাইলি হামলার আগে যুক্তরাষ্ট্র জানতো। দেশটির এই হামলার বিরোধিতা করা উচিত ছিল। এটা মানব ইতিহাসে একটি জঘন্য ঘটনার নজির হয়ে থাকল।ইসরাইলকে সন্ত্রাসী-খুনি আখ্যা দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানিয়ে তারা আরও বলেন, বিশ্বনেতাদের প্রতি গাজা যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি। প্রায় দুই বছর ধরে চলতে থাকা এই মানবতাবিরোধী হত্যাযজ্ঞ নিয়ে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানাই।গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ। ধ্বংস হয়ে গেছে বহু ভবন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৯০ শতাংশ বাসিন্দা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাকে অপসারণ করা হয়নি, পদত্যাগ করেছি: এপিএস মোয়াজ্জেম
আমাকে অপসারণ করা হয়নি, পদত্যাগ করেছি: এপিএস মোয়াজ্জেম

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিবের Read more

লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা
লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা

রাজধানী ঢাকার সড়কে প্রায়ই চোখে পড়ে লক্কর-ঝক্কর বাস। মাঝেমধ্যেই নানা দুর্ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসা এই বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার Read more

নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ
নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। যদিও এখন পর্যন্ত নির্বাচনের কোনো চূড়ান্ত দিনক্ষণ Read more

বিরামপুরে আগুনে পুড়ে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
বিরামপুরে আগুনে পুড়ে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

দিনাজপুরের বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঘর ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে Read more

দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক- এ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ Read more

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অনেক যাত্রী হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন