অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৭ জন কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল কাইউমকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এলিশ শরমিনকে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ফাতেমা জোহরাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সিলর, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আকরাম আলীকে তুরস্কে (আঙ্কারা) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের পরিচালক মো. নাজমুল হককে দক্ষিণ কোরিয়ায় (সিউল) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাখাওয়াত হোসেনকে কানাডা (অটোয়া) বাংলাদেশ হাই কমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব রিদওয়ানুর রহমানকে চীনে (কুনমিং) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব (বাণিজ্যিক) পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

আমাদের নিয়ে অনেকে ভুল বুঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান৷ আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোন আইন করা হবেনা বলে Read more

মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর এলাকায় Read more

‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’
‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’

আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ আছি। তবে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য Read more

হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত
হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট Read more

কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী
কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। Read more

মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো
মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো

ম্যাচের সার্বিক পরিসংখ্যান, বল দখল, পাসের হিসেব সবকিছুতেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তবে এই ভালোই যে শেষ ভালো নয়। সবকিছু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন