সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ও কয়েকটি ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিষয়টি ঘিরে ট্রল ও বুলিংয়েরও শিকার হয়েছেন তিনি। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে আশনা হাবিব ভাবনা জানান, যে ভিডিওটি ভাইরাল করা হচ্ছে সেটি আসলে একটি মঞ্চনাট্যের অংশ। সেখানে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন। নাচের পোশাক পরিহিত সেই পারফরম্যান্সকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার যে ছবি ছড়ানো হচ্ছে, তাও একটি ঈদের অনুষ্ঠানের অংশ বলে জানান তিনি। ভাবনা বলেন, পুরো অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং সেখানে কী আলোচনা হয়েছে তা সবাই দেখতে পারবেন।নিজের অভিজ্ঞতা তুলে ধরে ভাবনা জানান, একজন শিল্পী হিসেবে তিনি কখনো কারো কাছ থেকে কোনো সুবিধা নেননি। তবুও তাকে বুলিং, অপমানসহ নানা ধরনের নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।রাজনৈতিক পরিচয়ের বিষয়ে স্পষ্ট করে ভাবনা জানান, ‘আমাকে রাজনৈতিক ট্য গ দিয়ে লাভ নাই। আমি একজন শিল্পী, আমি কাজ করবো। সবার সাথেই কাজ করবো। যেমন একজন ব্যাবসায়ী সবার সাথে কাজ করে। যেমন একজন চাকরিজীবী সবসময় কাজ করে।’রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি সেখানে অংশ নেবেন বলেও জানান এই অভিনেত্রী। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলেই দাবি করেন তিনি।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে
দর্শনার্থীর ভিড়ে ঈদ আনন্দ মেলা আড়িয়াল খাঁ সেতুতে

ঈদ আনন্দে আড়িয়াল খাঁ সেতুতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহাকে ঘিরে এখানে ভিড় জমান বিনোদন প্রেমীরা। পরিবার Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০.৮ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।আর নিট রিজার্ভ বা Read more

শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার
শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ Read more

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদ করল সেনাবাহিনী
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবৈধ দখল উচ্ছেদ করল সেনাবাহিনী

নোয়াখালীর সদরে ঐতিহ্যবাহী একটি মসজিদের মূল গেইটের স্থানে অবৈধভাবে টং দোকান বসিয়ে মসজিদের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এক Read more

সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

জেলার শহর ছাত্রদলের পক্ষ থেকে তীব্র তাপদাহে অসহায় দুস্থ মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।রবিবার (১১মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন