পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক। সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক সবার ঘরে ঘরে। প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর উন্নতির জন্য আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’নতুন বাংলাদেশ বিনির্মাণের পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে এ প্রত্যাশা করে তিনি বলেন, ‘শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভসূচনা ঘটেছে। একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমরা এগিয়ে চলেছি।’মো. সাহাবুদ্দিন বলেন, ঈদুল ফিতর মুসলমানদের প্রধানতম ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের সুসংবাদ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মু’মিন মুসলমানগণ সকল অন্যায়, অবিচার ও পাপাচার হতে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন ও পারলৌকিক মুক্তির প্রয়াস পায়। ঈদের দিনে ধনী-গরিব সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরো দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের অনাকাঙ্ক্ষিত অভিঘাত বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 
হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 

হবিগঞ্জে ছোট-বড় মিলেয়ে চা বাগানের সংখ্যা প্রায় ৪১টি। এসব বাগানের বাসিন্দা প্রায় দেড় লাখ। এর মধ্যে, স্থায়ী ও অস্থায়ী মিলে Read more

তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, মৃত্যুর খবর গুজব
তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, মৃত্যুর খবর গুজব

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের (৮১) শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। তিনি বর্তমানে Read more

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই
ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গোডাউন ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুরের Read more

যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক
যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ফের ভুয়া ইন্টার্ন ডাক্তার আটক হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে Read more

রাজাপুরে মাদ্রাসার পলেস্তারা খসে পড়লো শিক্ষার্থীদের মাথায়!
রাজাপুরে মাদ্রাসার পলেস্তারা খসে পড়লো শিক্ষার্থীদের মাথায়!

মাদ্রাসার জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী Read more

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খাবার, ঔষধ ও এক্সরে নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন