বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০.৮ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।আর নিট রিজার্ভ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাল্যান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী হিসেব করলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৫.৬ বিলিয়ন মার্কিন ডলার।গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক বছরে ধাপে ধাপে বেড়ে রিজার্ভ এ উচ্চতায় উঠেছে।এক বছর আগে মোট রিজার্ভ ছিল ২৫.৮২ বিলিয়ন ডলার। আর নিট রিজার্ভ ছিল ২০.৩৯ বিলিয়ন ডলার। সে সময় ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ নেমেছিল ১৪ বিলিয়ন ডলারের ঘরে। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস-প্রবাসী আয় ও পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় থাকায় দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফিরেছে। এতে রিজার্ভের ওপর যে চাপ দীর্ঘদিন ধরে বিরাজ করছিল, তা অনেকটাই কমে এসেছে। টানা ১০ মাস ধরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি না করায় পরিস্থিতি আরো স্থিতিশীল হয়ে উঠছে। এরই মধ্যে দেশের ব্যাংক খাত, রাজস্ব প্রশাসন ও সামষ্টিক অর্থনীতিতে সংস্কারমূলক পদক্ষেপের কারণে বাজেট সহায়তা ও ঋণসহ কয়েক বিলিয়ন ডলার বিদেশি অর্থ সহায়তা দেশে আসছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ভুট্টার ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা
জীবননগরে ভুট্টার ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা

অধিক লাভের আশায় ভুট্টা চাষ করে এখন ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। এক সপ্তাহের ব্যবধানে ভুট্টার Read more

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে Read more

দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা
দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোরবানির প্রস্তুতি এখন তুঙ্গে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি Read more

বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক
বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের জামাই পরশসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: Read more

’যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন’
’যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন