রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল।মঙ্গলবার (১৭ মার্চ) রাত পৌনে ১টার দিকে চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান র‌্যাব সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহ হলে ঘটনাস্থলে র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে মোট ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেন।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে রেখেছিল।চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা ককটেল ও দেশীয় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।কারা এগুলো মজুত করেছিল তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়

মিরপুরের হোম অব ক্রিকেটে যেন উৎসবের আবহ। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং ও দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল Read more

ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান
ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান

ঈদের দিন মানেই আনন্দ আর উৎসব। হুল্লোড়ে মন না চাইলেও অনেক সময় বেশি খেতে হয়। আর যদি হয় কোরবানির ঈদ, Read more

নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান
নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৬ অক্টোবর) বিকেল Read more

আবাসন-হল ও ক্যাম্পাস নির্মাণ দাবিতে জবিতে শিক্ষার্থীর একক অবস্থান
আবাসন-হল ও ক্যাম্পাস নির্মাণ দাবিতে জবিতে শিক্ষার্থীর একক অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শের আলী তিন দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে Read more

আজ ২২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন