পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত, চুরি ছিনতাই, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলস্টেশনে গভীর রাতেও আনসার-ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন।মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আনসার ও ভিডিপির সদস্যরা ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালন শুরু করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি তদারকি করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি বা অন্যান্য অপতৎপরতা সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে সর্বমোট ৭ জন আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করছেন। ট্রেন যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাহিনীর সদস্যরা ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ১৫ দিন দায়িত্ব পালন করবেন। প্রিয়জনদের সঙ্গে বাড়িতে ঈদ উদযাপন করতে পরিবার-পরিজন নিয়ে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে আসা যাত্রীরা জানান, ঈদের সময়ে রেলস্টেশনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নেয়া এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তাদের তৎপরতার কারণে অপরাধীরা যেমন সুযোগ পাবে না তেমনি যাত্রীরাও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ সময়ের কণ্ঠস্বরকে জানান, বড়াল ব্রিজ রেলস্টেশনে যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে ১ জন এপিসি এবং ৬ জন ভিডিপি সদস্য রয়েছে। তারা সবাই ট্রেন যাত্রীদের নিরাপত্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সহায়তা করছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবি দিবসে নোবিপ্রবিসাসের তথ্যবহুল স্টল
নোবিপ্রবি দিবসে নোবিপ্রবিসাসের তথ্যবহুল স্টল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রিসার্চ ফেয়ার উপলক্ষে জমকালো আয়োজনে অংশ নেয় নোবিপ্রবি সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। Read more

বনানীতে ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১
বনানীতে ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর বনানী এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) ভোরে Read more

বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি
বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে Read more

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (০৬ আগস্ট) ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক Read more

জাল সনদে শিক্ষকতা করছেন মোস্তফা: আবার জাল সনদ বিক্রির অভিযোগ!
জাল সনদে শিক্ষকতা করছেন মোস্তফা: আবার জাল সনদ বিক্রির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে ভুয়া বা জাল কম্পিউটার প্রশিক্ষণ সনদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন