মিরপুরের হোম অব ক্রিকেটে যেন উৎসবের আবহ। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং ও দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে ২৯৬ রানের লড়াইযোগ্য পুঁজি গড়ে টাইগাররা। এরপর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অতিথিরা।এদিন ইনিংসের শুরু থেকেই সৌম্য সরকার ও সাইফ হাসান মিলে ছক্কার বন্যা বইয়ে দেন। মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে দুজনের ব্যাটে আসে ১৭৬ রানের বিশাল উদ্বোধনী জুটি।দুজনের কাছেই ছিল সেঞ্চুরির হাতছানি। কিন্তু কেউই তা ছুঁতে পারেননি। ৭২ বলে ৮০ করে ফেরেন সাইফ, আর ৮৬ বলে ৯১ রানে থামেন সৌম্য।ওপেনারদের বিদায়ের পর ব্যাটিংয়ের গতি কিছুটা কমে যায়। তাওহিদ হৃদয় (২৮), শান্ত (৪৪) ইনিংস গড়ার চেষ্টা করলেও বড় রান পাননি কেউ। শেষ দিকে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ কিছুটা লড়াই করে বাংলাদেশকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রানে পৌঁছে দেন।ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেইন সর্বাধিক ৪ উইকেট নেন।জবাবে ব্যাট হাতে যেন পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই নাসুম আহমেদের ঘূর্ণিতে বিপর্যস্ত অতিথিরা। ৩৫ রানের মধ্যেই তিন ব্যাটার ফিরে যান সাজঘরে।ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ ১৬ বলে মাত্র ৪ রান করে ফেরেন তানভীর ইসলামের বলে। রিশাদ হোসেনের স্পিনে ভেঙে পড়ে বাকি প্রতিরোধও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।শেষ দিকে আকিল হোসেইন কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা দলের ভাগ্য ফেরাতে পারেনি। ১৫ বলে ২৭ রান করে মিরাজের বলে ফিরলে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে ১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ৩টি করে, মিরাজ ও তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সাহেবাবাদগামী চার রাস্তার মোড়ে রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার Read more

নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা
নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের একাধিক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।শনিবার (১২ Read more

মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির
মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পাল্টায় মার্কিন নাগরিকদের মালির ভ্রমণ অথবা ব্যবসায়িক ভিসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ডের ঘোষণা দিয়েছে Read more

বরিশালের অসহায় নারী সালমার স্বপ্ন পূরণ
বরিশালের অসহায় নারী সালমার স্বপ্ন পূরণ

অসহায় নারী সালমা আক্তারের কষ্ট ও তার জীবন কাহিনীর গল্প শুনে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করলেন জমিসহ ঘরের ব্যবস্থা করে Read more

বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ
বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি কর্মীরা অভিযোগ দায়ের করেছেন। ৪০ জনেরও বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্লাস্টিকের উপাদাষষ্টন Read more

জবি ছাত্রদলের সাবেক সভাপতির মা ইন্তেকাল করেছেন
জবি ছাত্রদলের সাবেক সভাপতির মা ইন্তেকাল করেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম এর মা রাহিমা বেগম (৭১) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টায় নিজ বাড়িতে থাকাকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন