আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫টি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় হয়।এসময় তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, ‘আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।’এসময় মনোনয়নপ্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান।জানা যায়, রোববার বিকেলে ৪টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান।এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক এবং সহসাংগঠনিকরা উপস্থিত ছিলেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মতবিনিময় সূত্র জানায়, শুরুতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। এসময় তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটি দলের জন্য সঠিক সিদ্ধান্ত নয়। তবে আপনারা দলের সিদ্ধান্ত মেনে চলবেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক মনোনয়নপ্রত্যাশী জানান, সবার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন, আসন্ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য নানা দিক বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করতে হচ্ছে। এবারের নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে। যারা সত্যিকার অর্থে বিএনপি করেন ও ভালোবাসেন তারা দয়া করে বিএনপিকে ভাঙবেন না। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি
সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তে অপরাধ দমন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন Read more

গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিন্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত Read more

শুল্ক নিয়ে আলোচনায় কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা
শুল্ক নিয়ে আলোচনায় কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

শুল্ক নিয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।রোববার (২৭ জুলাই) বাণিজ্য Read more

সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক
সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক

বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের Read more

বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড
বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা। আগামী ৪৮ Read more

দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের

ভারতের দিল্লিতে ভারী বৃষ্টির জেরে মন্দিরের দেওয়াল ভেঙে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন